সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• ২০২৭ সালের হজের চূড়ান্ত নিবন্ধনের সময়মীমা নির্ধারণ • ফ্যাসিবাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর • বাংলাদেশে যা কিছু হচ্ছে সবকিছুতে ভারত সরাসরি সম্পৃক্ত • ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন • ইন্দোনেশিয়ায় মিষ্টি কারখানায় ভয়াবহ আগুন, নিহত ২৪ • দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা • তুরস্কে শেয়ারবাজারে কারসাজি, ১০৮ বিনিয়োগকারীর সম্পদ জব্দের উদ্যোগ • ঢাকাকে আরো বাসযোগ্য করতে পাইলট কর্মসূচিতে সহায়তা দেবে বিশ্বব্যাংক • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির প্রতিনিধিরা • সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই : আপিল বিভাগ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

ফ্যাসিবাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

ফ্যাসিবাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এ কথা জানান।

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ সন্ত্রাস-অগ্নিসন্ত্রাস করছে, কীভাবে দেশকে এ পরিস্থিতি থেকে উত্তরণ করা যায় বৈঠকে তা নিয়ে আলোচনা হয়েছে। তা ছাড়া রাজনৈতিক ঐক্য নিয়েও আলোচনা হয়েছে।

এনসিপি আহ্বায়ক বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী ওনার জায়গা থেকে ওনার উদ্বেগের জায়গাগুলো প্রকাশ করেছেন, ফ্যাসিবাদ প্রশ্নে, জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান জানিয়েছেন।

নাহিদ ইসলাম বলেন, আমাদের জায়গা থেকে আমরা বলেছি, বর্তমান জায়গাটা একদিনে হয়নি।

নির্বাচনের পর থেকে গত ৭/৮ মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচার বিষয়ে আপসকামীতা, আওয়ামী লীগ প্রশ্নে কঠোর অবস্থান না নেওয়া, ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয়গুলো স্পষ্ট না করার বিষয়ে আজকের এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। 
 
বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ বলেন, যেকোনো ঐক্য, জুলাই ঐক্যের প্রশ্নে অবশ্যই আমাদের সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে প্রাধান্য রাখতে হবে। এই ঐক্যের প্রক্রিয়া যাতে সংস্কার একটা এজেন্ডা হয়, সেই আহ্বান আমরা জানিয়েছি। 

ঠিকানা/এএস 
 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz