শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• শিকাগোতে ‘বেগম  খালেদা জিয়া ওয়ে’ • গোপালগঞ্জ নিয়ে সরকারের প্রতিক্রিয়া ‘অপেশাদার’ • অনিয়মের প্রমাণ মিললে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল : আরিফুল হক • বাংলাদেশ থেকে পোশাকের অর্ডার সরিয়ে নিচ্ছে বৈশ্বিক ব্র্যান্ড, বেশি যাচ্ছে ভারতে • ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নাহিদ রানা • পতিত স্বৈরাচার কোনো দিনই আর বাংলাদেশের মাটিতে ফিরতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী • গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নে অনিশ্চয়তা • সৌদি বিমান হামলায় ইয়েমেনে নিহত ১১ • প্রবাসীদের মরদেহ দেশে আনতে ৫০ শতাংশ খরচ বহনের পরিকল্পনা সরকারের • শিশুদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী, দিলেন ক্রীড়াসামগ্রী

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

পতিত স্বৈরাচার কোনো দিনই আর বাংলাদেশের মাটিতে ফিরতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

পতিত স্বৈরাচার কোনো দিনই আর বাংলাদেশের মাটিতে ফিরতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
পতিত স্বৈরাচার কোনো দিনই আর বাংলাদেশের মাটিতে ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখানে জামিয়া হালিমিয়া মধুপুর মাদরাসায় বার্ষিক ইসলামী মহাসম্মেলনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশের মাটিতে বসে অডিও-ভিডিও কলে অগ্নিসন্ত্রাসের নির্দেশনা দেওয়া হচ্ছে। তবে এ দেশে সবাই ঐক্যবদ্ধ আছে; কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কোনোভাবেই সফল হবে না।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক চর্চায় ভিন্নমত থাকবে; তা নিয়ে তর্ক-বিতর্কও হবে। কিন্তু দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সকলেই ঐক্যবদ্ধ।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সারা দেশে যারা নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তাদের চিহ্নিত করা হয়েছে। যারা থানা, হাসপাতাল, সংসদ সদস্যদের বাড়িঘর ও দোকানপাটে আগুন দিয়েছে, তাদেরও চিহ্নিত করা হয়েছে।

ঠিকানা/এএস
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz