সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​রাজশাহীতে বরেন্দ্র গবেষণা জাদুঘর ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

​রাজশাহীতে বরেন্দ্র গবেষণা জাদুঘর ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষ্যে দেশজুড়ে পালিত ‘আমেরিকা সপ্তাহ ২০২৬’-এর অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বরেন্দ্র গবেষণা জাদুঘর ঘুরে দেখেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। ৫ জুলাই (রবিবার) অ্যাম্বাসেডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন (এএফসিপি)-এর সহায়তায় সংরক্ষিত দেশের প্রত্নতাত্ত্বিক ও সাংস্কৃতিক এ প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

এ সময় তিনি বরেন্দ্র গবেষণা জাদুঘরের বিভিন্ন প্রত্নসম্পদ, প্রাচীন পুঁথির সংগ্রহ ও ঐতিহাসিক নিদর্শন ঘুরে দেখেন।

পরে রাষ্ট্রদূত রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্টারলিংক ইন্টারনেট সেবার উদ্বোধন করেন। উদ্বোধনের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে রোবটিক্স, প্রযুক্তিগত উদ্ভাবন এবং ভবিষ্যতের ডিজিটাল দক্ষতা নিয়ে মতবিনিময় করেন তিনি।

দিনের শেষভাগে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর ২৫তম ইনফ্যান্ট্রি ডিভিশন ব্যান্ড ও রাজশাহীর স্থানীয় গম্ভীরা শিল্পীরা পরিবেশনা উপস্থাপন করেন।

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz