সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস • দিল্লির ইশারায় দেশে তাণ্ডব চালানো হচ্ছে : গোলাম পরওয়ার

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

দেশে আবার দুর্বৃত্তায়নের রাজনীতি শুরু হয়েছে : অর্থমন্ত্রী

দেশে আবার দুর্বৃত্তায়নের রাজনীতি শুরু হয়েছে : অর্থমন্ত্রী

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারের অগ্রগতি ও উন্নয়নের নীতিমালা ব্যহত করতে ইতোমধ্যে দেশে দুর্বৃত্তায়নের রাজনীতি শুরু হয়েছে। তারা চায় না বাংলাদেশ উন্নয়নের দিকে যাক। আজ শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে  চট্টগ্রামে ৩২তম আন্তর্জাতিক বাণিজ্যমেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চট্টগ্রাম চেম্বার অব কমার্স মাসব্যাপী এ মেলার আয়োজন করেছে।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার পরিকল্পনা করেছে আগামী  ২০৩৪ সালে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে পরিণত করবে। সে দিকে দেশ এগিয়ে যাচ্ছে। চট্টগ্রামের বন্দরকে ঘিরে বাংলাদেশের অর্থনীতির পাশাপাশি পুরো অঞ্চলের অর্থনীতির হাব করার পরিকল্পনার কথা জানান মন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, দুর্বৃত্তরা বিগত দিনে তাদের দুর্বৃত্তায়নের মাধ্যমে বাংলাদেশকে লুটপাট করে গেছে। সেই লুটপাটের মাসুল বর্তমান সরকার ও জনগণকে দিতে হচ্ছে। দুর্বৃত্তরা চায় না বাংলাদেশ উন্নয়নের দিকে যাক। বাংলাদেশ উন্নয়নের শীর্ষে পৌঁছুক সেটি তারা চায় না। বাংলাদেশের ট্রিলিয়ন ডলার ইকোনোমি সফলভাবে সার্থকভাবে জনগণের স্বার্থে এটা বাস্তবায়িত হোক সেটিও চায় না। তারা দুর্বৃত্তায়নের রাজনীতি আবার শুরু করেছে।

চট্টগ্রামের সব বন্দর প্রাইভেট সেক্টরে চলে যাচ্ছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, বন্দরের এফিশিয়েন্সি গ্লোবাল স্ট্যান্ডার্ডে যেতে হলে প্রাইভেট সেক্টরে যেতে হবে। চট্টগ্রামকে ইন্ডাস্ট্রিলাইজেশন করতে হলে চট্টগ্রাম বন্দরকে শুধু লজিস্টিক হাব হলে হবে না। এর পাশাপাশি  চট্টগ্রাম এয়ারপোর্টকে লজিস্টিক হাব করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম চেম্বার সভাপতি আমিরুল হক, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমদ, এস এম সাইফুল আলম, আমজাদ আলী, মশিউর রহমান স্বপন।

ঠিকানা/এএস
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz