শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• প্রধানমন্ত্রীর জাপান সফরে বেসরকারি বিনিয়োগের ক্ষেত্র প্রশস্ত হয়েছে : হুমায়ুন কবির • কিছু লোকের ধাওয়ায় তাহসিফ তুরাগ নদে ঝাঁপ দেয় : পিবিআইকে দ্বীপ • ইরানে হামলার প্রস্তুতি জোরালো, ইসরায়েলে মার্কিন বিমানের বহর • এক শর্তে জয়া আহসানের সঙ্গে কফি খাওয়ার সুযোগ • ওরেগনে মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৩ • ফাইনালে হেরে বিশ্বকাপে ১৩০তম হলো বাংলাদেশ • ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ • প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটি • প্রতিদিনের যে ৫ অভ্যাস নীরবে আপনার লিভারের ক্ষতি করছে • পিবিআইয়ের অভিযানে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

এক শর্তে জয়া আহসানের সঙ্গে কফি খাওয়ার সুযোগ

এক শর্তে জয়া আহসানের সঙ্গে কফি খাওয়ার সুযোগ

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নজরকাড়া গ্ল্যামার আর পরিমিত লাবণ্য দিয়ে প্রায়ই ভক্তদের হৃদয় হরণ করেন অভিনেত্রী জয়া আহসান। তবে এবার রূপের জাদুকরি আকর্ষণ ছাড়িয়ে রসবোধেই নেটপাড়ার মূল আকর্ষণ বনে গেছেন তিনি। সরাসরি ভক্তদের কফি খাওয়ার আমন্ত্রণ জানানোর পাশাপাশি তিনি জুড়ে দিয়েছেন এক মজার শর্ত, সঙ্গ দেওয়ার মানুষটি জয়া হলেও, কফির বিলটা পরিশোধ করতে হবে আমন্ত্রণপ্রত্যাশীকে নিজেরই।

বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের কফিপানের কিছু সুন্দর মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে এই খুনসুটিপূর্ণ আমন্ত্রণটি জানান জয়া।

প্রকাশিত ছবিগুলোতে জয়া আহসানকে নজরকাড়া ও ক্যাজুয়াল লুকে দেখা গেছে। তার পরনে ছিল স্নিগ্ধ সাদা রঙের পোশাক। বরাবরের মতো তার গ্ল্যামার ও মার্জিত সৌন্দর্য ছিল অনবদ্য।

কখনো মৃদু হেসে কফির কাপ ঠোঁটের কাছে তুলে ধরেছেন, আবার কখনো মিষ্টি চাহনিতে ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে পোজ দিয়েছেন। তার এই প্রাণবন্ত ও স্নিগ্ধ মুহূর্তের সঙ্গী হতে কার না ইচ্ছে করবে। আর ভক্তদের মনের সেই সুপ্ত বাসনাকেই যেন একটু উসকে দিলেন এই অভিনেত্রী।

ছবিগুলোর সঙ্গে দেওয়া জয়ার ক্যাপশনটিই মূল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তিনি লিখেছেন, ‘কফি খাবে কেউ!! বিলটা নিজের, সঙ্গটা আমার!’

অভিনেত্রীর এমন মিষ্টি ও মজার আমন্ত্রণ দেখে মুহূর্তেই মেতে উঠেছে নেটদুনিয়া। কমেন্ট বক্সে উপচে পড়েছে ভক্ত-অনুরাগীদের নানা রসাত্মক মন্তব্য। অনেকেই হাসিমুখে বলেছেন, জয়ার মতো তারকাকে কফি খাওয়ানোর সৌভাগ্য হলে বিল দেওয়ার ব্যাপারটি তাদের কাছে মোটেও কোনো বিষয়ই নয়।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz