শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• শিকাগোতে ‘বেগম  খালেদা জিয়া ওয়ে’ • গোপালগঞ্জ নিয়ে সরকারের প্রতিক্রিয়া ‘অপেশাদার’ • অনিয়মের প্রমাণ মিললে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল : আরিফুল হক • বাংলাদেশ থেকে পোশাকের অর্ডার সরিয়ে নিচ্ছে বৈশ্বিক ব্র্যান্ড, বেশি যাচ্ছে ভারতে • ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নাহিদ রানা • পতিত স্বৈরাচার কোনো দিনই আর বাংলাদেশের মাটিতে ফিরতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী • গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নে অনিশ্চয়তা • সৌদি বিমান হামলায় ইয়েমেনে নিহত ১১ • প্রবাসীদের মরদেহ দেশে আনতে ৫০ শতাংশ খরচ বহনের পরিকল্পনা সরকারের • শিশুদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী, দিলেন ক্রীড়াসামগ্রী

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

বিচ্ছেদের ঘোষণা ন্যান্সির, ভাঙল তৃতীয় সংসার

বিচ্ছেদের ঘোষণা ন্যান্সির, ভাঙল তৃতীয় সংসার

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
স্বামীর সঙ্গে বিচ্ছেদের তথ্য জানালেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। বুধবার (২৫ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

পোস্টে ন্যান্সি লিখেছেন, ‘মেহেদী ও আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে যাত্রাটি একসময় আমাদের কাছে সবকিছু ছিল, তার সমাপ্তি ঘটেছে। একসঙ্গে কাটানো বছরের পর বছর স্মৃতি ও অভিজ্ঞতার পর আমরা আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি লিখেছেন, ‘যারা আমাদের নিয়ে উদ্বিগ্ন ছিলেন এবং ভালোবাসা দিয়ে পাশে থেকেছেন, এই সময়ে তাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ করছি—আমাদের সিদ্ধান্তকে বুঝবেন, সম্মান করবেন এবং ব্যক্তিগত পরিসর বজায় রাখবেন।’

জীবনের নতুন অধ্যায় নিয়ে আশাবাদ ব্যক্ত করে ন্যান্সি বলেন, ‘জীবন নিজের মতো করে এগিয়ে যায়। আমি আশা করি, শক্তি, মর্যাদা ও মানসিক শান্তির সঙ্গে জীবনের এই নতুন অধ্যায়কে গ্রহণ করতে পারব। সব সময় পাশে থাকার জন্য ধন্যবাদ।’

ন্যান্সির ব্যক্তিগত জীবনে এটি তৃতীয় বিচ্ছেদের ঘটনা। ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে বিয়ে করেন তিনি। ২০১২ সালে তাদের বিচ্ছেদ হয়। এই সংসারে তাদের একটি কন্যাসন্তান রয়েছে।

এরপর ২০১৩ সালের ৪ মার্চ নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন ন্যান্সি। দ্বিতীয় সংসারেও বিচ্ছেদ ঘটে ২০২১ সালে। এই সংসারেও তাদের একটি কন্যাসন্তান রয়েছে।

২০২১ সালের আগস্টে গীতিকার মহসীন মেহেদীকে বিয়ে করেন ন্যান্সি। এবার সেই সংসারেরও ইতি টানার ঘোষণা দিলেন জনপ্রিয় এই সংগীতশিল্পী। তবে বিচ্ছেদের কারণ নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz