সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস • দিল্লির ইশারায় দেশে তাণ্ডব চালানো হচ্ছে : গোলাম পরওয়ার

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

প্রতিদিনের যে খাবারে কমতে পারে পুরুষের টেস্টোস্টেরনের মাত্রা

প্রতিদিনের যে খাবারে কমতে পারে পুরুষের টেস্টোস্টেরনের মাত্রা

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
সুস্থ থাকতে নিয়মিত আমরা অনেক্লেই কিছু খাবার খাই। যার মধ্যে অন্যতম দুধ, যেটাকে পুষ্টিকর খাবার হিসেবেই বিবেচনা করা হয়। ক্যালসিয়াম, প্রোটিনসহ নানা প্রয়োজনীয় পুষ্টি উপাদানের উৎস এটি। তবে নতুন এক গবেষণায় উঠে এসেছে, প্রাণিজ প্রোটিন, বিশেষ করে দুগ্ধজাত প্রোটিন গ্রহণের সঙ্গে পুরুষের টেস্টোস্টেরন হরমোনের তুলনামূলক কম মাত্রার সম্পর্ক থাকতে পারে। তাহলে কি নিয়মিত দুধ পান করলে পুরুষের শরীরে টেস্টোস্টেরন কমে যায়? বিষয়টি নিয়ে তৈরি হয়েছে নতুন আলোচনা।

নতুন গবেষণা যা বলছে 

২০২৬ সালের সেপ্টেম্বরে ইন্টারন্যাশনাল জার্নাল অফ ফুড সায়েন্সেস অ্যান্ড নিউট্রিশন সাময়িকীতে প্রকাশিত হয় গবেষণাটি। ফিনল্যান্ডের ইউনিভার্সিটি অব ইস্টার্ন ফিনল্যান্ডের গবেষকেরা এতে ৪২ থেকে ৬০ বছর বয়সী ২ হাজার ৫৪৬ জন পুরুষের খাদ্যাভ্যাস ও হরমোনের মাত্রা বিশ্লেষণ করেন। অংশগ্রহণকারীদের চার দিনের খাদ্যতালিকা পর্যালোচনা করে তারা কোন উৎস থেকে কতটা প্রোটিন গ্রহণ করছেন, তা হিসাব করেন। পাশাপাশি রক্ত পরীক্ষার মাধ্যমে তাদের টেস্টোস্টেরন ও সেক্স হরমোন-বাইন্ডিং গ্লোবুলিন (এসএইচবিজি) হরমোনের মাত্রা পরিমাপ করা হয়।

গবেষণায় দেখা যায়, যেসব পুরুষ সবচেয়ে বেশি প্রাণিজ প্রোটিন গ্রহণ করেছেন, তাদের টেস্টোস্টেরনের মাত্রা সবচেয়ে কম প্রাণিজ প্রোটিন গ্রহণকরীদের তুলনায় গড়ে ১ দশমিক ২ ন্যানোমোল/লিটার কম। অন্যদিকে উদ্ভিজ্জ প্রোটিন বেশি গ্রহণকারীদের ক্ষেত্রে দেখা গেছে উল্টো চিত্র। তাদের টেস্টোস্টেরনের মাত্রা কম উদ্ভিজ্জ প্রোটিন গ্রহণকারীদের তুলনায় গড়ে।

১ দশমিক ১ ন্যানোমোল/লিটার বেশি। গবেষণায় দুগ্ধজাত প্রোটিন গ্রহণের সঙ্গেও টেস্টোস্টেরন ও এসএইচবিজি হরমোনের কম মাত্রার সম্পর্ক পাওয়া গেছে। তবে মাংস থেকে পাওয়া প্রোটিনের ক্ষেত্রে টেস্টোস্টেরনের সঙ্গে স্পষ্ট কোনো সম্পর্ক পাওয়া যায়নি। 

তাহলে কি দুধ পান করলে টেস্টোস্টেরন কমে যায়?

গবেষণার ফলাফল এমন প্রশ্ন তৈরি করলেও বিষয়টি নিয়ে এখনই সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। কারণ, গবেষকেরা কাউকে নির্দিষ্ট পরিমাণ দুধ পান করিয়ে তার হরমোনের পরিবর্তন পরীক্ষা করেননি। বরং অংশগ্রহণকারীদের আগে থেকেই থাকা খাদ্যাভ্যাস এবং রক্ত পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করেছেন। অর্থাৎ, দুগ্ধজাত প্রোটিন গ্রহণের সঙ্গে টেস্টোস্টেরনের কম মাত্রার একটি সম্পর্ক পাওয়া গেছে। কিন্তু দুধ পান করাই যে হরমোন কমে যাওয়ার কারণ, তা প্রমাণিত হয়নি।

এ ছাড়া গবেষণাটি করা হয়েছে ফিনল্যান্ডের ৪২ থেকে ৬০ বছর বয়সী পুরুষদের নিয়ে। ফলে এর ফলাফল সব বয়সী পুরুষ কিংবা বিশ্বের অন্যান্য দেশের মানুষের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য হবে, এমনটা নিশ্চিত করে বলা যায় না।

পুরুষদের কি দুধ পান বন্ধ করা উচিত?

শুধু এই গবেষণার ফলাফলের ভিত্তিতে দুধ পান বন্ধ করার প্রয়োজন নেই। দুধ প্রোটিন, ক্যালসিয়ামসহ শরীরের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পুষ্টি উপাদানের উৎস। হাড় ও পেশির সুস্থতা বজায় রাখতেও এসব পুষ্টি উপাদান গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, টেস্টোস্টেরনের মাত্রা শুধু খাদ্যাভ্যাসের ওপর নির্ভর করে না। ঘুমের অভাব, অতিরিক্ত ওজন, শারীরিক নিষ্ক্রিয়তা এবং কিছু শারীরিক সমস্যাও এই হরমোনের মাত্রায় প্রভাব ফেলতে পারে।

পুরুষদের মধ্যে যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া, দীর্ঘদিন ধরে ক্লান্তি অনুভব করা কিংবা পেশির শক্তি কমে যাওয়ার মতো লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত। প্রয়োজন হলে রক্ত পরীক্ষার মাধ্যমে টেস্টোস্টেরনের মাত্রা যাচাই করা যায়।

গবেষণা যা জানা গেল

নতুন এই গবেষণা পুরুষের হরমোনের ওপর বিভিন্ন ধরনের প্রোটিনের সম্ভাব্য প্রভাব নিয়ে নতুন প্রশ্ন সামনে এনেছে। এতে দুগ্ধজাত প্রোটিনের সঙ্গে টেস্টোস্টেরনের কম মাত্রার সম্পর্ক পাওয়া গেলেও দুধ পান করলে পুরুষের টেস্টোস্টেরন কমে যায়, এমন প্রমাণ মেলেনি। তাই শুধু টেস্টোস্টেরন কমে যাওয়ার আশঙ্কায় খাদ্যতালিকা থেকে দুধ বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। এ বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাতে আরও গবেষণা প্রয়োজন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া 

ঠিকানা/এএস
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz