সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• সংলাপে এনসিপির ‘শর্ত’ বলতে কিছু ছিল না : মাহদী আমিন • ২০২৭ সালের হজের চূড়ান্ত নিবন্ধনের সময়মীমা নির্ধারণ • ফ্যাসিবাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর • বাংলাদেশে যা কিছু হচ্ছে সবকিছুতে ভারত সরাসরি সম্পৃক্ত • ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন • ইন্দোনেশিয়ায় মিষ্টি কারখানায় ভয়াবহ আগুন, নিহত ২৪ • দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা • তুরস্কে শেয়ারবাজারে কারসাজি, ১০৮ বিনিয়োগকারীর সম্পদ জব্দের উদ্যোগ • ঢাকাকে আরো বাসযোগ্য করতে পাইলট কর্মসূচিতে সহায়তা দেবে বিশ্বব্যাংক • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির প্রতিনিধিরা

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​একদিন আমিও থাকিবো না আর

​একদিন আমিও থাকিবো না আর

বিজ্ঞাপন
একদিন আমিও থাকিবো না আর
এইখানে; এইসব রোদমাখা সোনালি বিকেলে;
অথবা বিকেল গড়িয়ে এইসব রঙিন সন্ধ্যায়;
তোমাদের ভালোবাসা গায়ে মেখে এই কোলাহলে;

শীতলক্ষ্যা নদীটির তীর ধরে
আমি আর কোনোদিন হেঁটে যাবো নাকো
শীতের কুয়াশায় ভিজে;
শিশিরের জল ভেঙ্গে; অড়হর ক্ষেতের আইল ধরে
আর কোনোদিন আমি হেঁটে যাবো নাকো;

কোনোদিন আমি আর দেখিবো না
জিয়াসকুড়ির বিলে
সেই উঁচু ঢিবিটির পাশে
হিজলের লাল ফুল ফুটে আছে জলের ছায়ায়;
মুক্তোর মালার মতো ফুটে আছে শামুকের ডিম
বিলের কিনার ধরে ফসলের মাঠে;
আম-কাঁঠালের ছায়া ঢাকা
লাল রঙা আঁকাবাঁকা মেঠো পথ ধরে
হেঁটে আর যাবো নাকো আমি;

কচুরিপানার তলে হিমেল জলের ভেতর
মিশে থাকা লালবুক কৈ
কোনোদিন জালি দিয়ে ধরিবো না আর
শীতের সকালে;
দোয়েলের শীষ আর বউ কথা কও
ভুলে যাবে হঠাৎ তাদের গান;
আর কি বাজিবে কানে ধূসর ঘুঘুর ডাক
নির্জন উদাস দুপুরে আর কোনোকালে;

হয়তো আমিও তাদের মতো কোনো একদিন
শান্তির পরশ মেখে ঘুমায়ে পড়িবো;
নিঃশব্দ নির্জন ভোরে
স্মৃতি হয়ে যাবো কোনোদিন;
আসিবো না ফিরে আর এই পৃথিবীতে
সব গান মিশে যাবে প্রাণহীন বিষাদ নিশীথে
গতকাল রাতের মতন আদিম আঁধারে।
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz