সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• সংলাপে এনসিপির ‘শর্ত’ বলতে কিছু ছিল না : মাহদী আমিন • ২০২৭ সালের হজের চূড়ান্ত নিবন্ধনের সময়মীমা নির্ধারণ • ফ্যাসিবাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর • বাংলাদেশে যা কিছু হচ্ছে সবকিছুতে ভারত সরাসরি সম্পৃক্ত • ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন • ইন্দোনেশিয়ায় মিষ্টি কারখানায় ভয়াবহ আগুন, নিহত ২৪ • দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা • তুরস্কে শেয়ারবাজারে কারসাজি, ১০৮ বিনিয়োগকারীর সম্পদ জব্দের উদ্যোগ • ঢাকাকে আরো বাসযোগ্য করতে পাইলট কর্মসূচিতে সহায়তা দেবে বিশ্বব্যাংক • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির প্রতিনিধিরা

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​নিঃশব্দের ভেতর আলো

​নিঃশব্দের ভেতর আলো

বিজ্ঞাপন
একা এসেছিলাম-
কেউ জানেনি আমার প্রথম কান্নার ভাষা,
অচেনা আকাশের নিচে
শুরু হয়েছিল নিঃশব্দ এক যাত্রা।

তারপর কত মুখ, কত নাম,
কত অল্প সময়ের আপন হওয়া,
হাসির আড়ালে লুকানো ক্লান্তি,
ভালোবাসার ভেতরেও ছিল হারানো ছোঁয়া।

রাতে যখন সব চুপ হয়ে যায়,
মনটা প্রশ্ন করে ধীরে-
‘শেষে যখন চলে যাব,
কে মনে রাখবে আমাকে ফিরে?’

উত্তরটা আসে না স্পষ্ট করে,
শুধু একটা অনুভূতি জেগে ওঠে-
যতটুকু ভালোবেসেছি সত্যি করে,
ততটুকুই থেকে যাবে এই পৃথিবীতে।

হয়তো কেউ নাম মনে রাখবে না,
হয়তো কেউ খুঁজবেও না পথ,
তবু কারও এক ফোঁটা হাসিতে
থাকবে আমার ছোঁয়া-অদৃশ্য মতো।

একা আসা, একা যাওয়া-
এটা হয়তো জীবনের নিয়ম,
কিন্তু মাঝখানের ভালোবাসাগুলোই
আমাদের করে তোলে অমর, নির্ভয়, অনন্ত।
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz