সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• সংলাপে এনসিপির ‘শর্ত’ বলতে কিছু ছিল না : মাহদী আমিন • ২০২৭ সালের হজের চূড়ান্ত নিবন্ধনের সময়মীমা নির্ধারণ • ফ্যাসিবাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর • বাংলাদেশে যা কিছু হচ্ছে সবকিছুতে ভারত সরাসরি সম্পৃক্ত • ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন • ইন্দোনেশিয়ায় মিষ্টি কারখানায় ভয়াবহ আগুন, নিহত ২৪ • দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা • তুরস্কে শেয়ারবাজারে কারসাজি, ১০৮ বিনিয়োগকারীর সম্পদ জব্দের উদ্যোগ • ঢাকাকে আরো বাসযোগ্য করতে পাইলট কর্মসূচিতে সহায়তা দেবে বিশ্বব্যাংক • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির প্রতিনিধিরা

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

বেঁচে থাকব প্রেমাংশু

বেঁচে থাকব প্রেমাংশু

বিজ্ঞাপন
প্রেমাংশু আমার নগ্ন কাবিনে
তপ্ত সনাতন চোখে
অনাবিল আঙুল নেড়ে
আমাকে নিয়ে ঘাঁটাঘাঁটি করে।
অশ্লীল, বেঢপ তামাটে শরীর যেন
কিংবদন্তির কোনো ভাস্কর্য!
নিষিদ্ধ গেলাসে মুমূর্ষু ঠোঁট রেখে বলে—
‘আমি প্রেমাংশু!’
নিটোল বিবমিষা উন্মত্ত
বিপন্ন মফস্বলে উদাস পৃথিবী
আমাকে তাড়া ক’রে ফেরে
বিভিন্ন অলিগলিতে।
আমি বাসে ঝু’লে, টেম্পোতে চ’ড়ে
পায়ে পায়ে ছুটে চলি চাকরি চাই ব’লে।

আমি প্রেমাংশুকে চাই ব’লে
নির্বাসিত সত্তার পেছনে ছুটে চলি।
আমার ঘড়ির ডায়ালের মতো ছোট্ট পৃথিবী
ক্রমশ ক্ষুদ্র হয়ে আসে।
প্রেমাংশুর আঙুল,
তামাটে শরীর সমষ্টি
আমার অত্যন্ত দরকার;
তাই আমি কোনো
অবাস্তব প্রেমাংশুকে নিয়ে
ঘুম নষ্ট ক’রে রাত্রি জাগি না।

আমার সংক্রমিত নির্বিকার পৃথিবী,
আমি চাই না ছুটে যাব মফস্বলে।
আমি যদি তোকে না পাই, প্রেমাংশু
পাণ্ডুলিপির মতো কড়িকাঠ হয়ে যাব।
আমি প্রেমাংশুর জন্যে বেঁচে থাকব চিরদিন,
প্রেমাংশুকে পাব ব’লে!
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz