বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

সফেদ পোশাকে অন্ধকার

সফেদ পোশাকে অন্ধকার

বিজ্ঞাপন
মানুষের ভেতরের মানুষটি আজ ভয়ানক হিংস্র চিতা;
বিশ্বাসী মন, বিশ্বস্ত হাত পাওয়া ভীষণ মুশকিল;
কতিপয় সফেদ পোশাকধারীরা নেমেছে বলাৎকারের মিশনে,
তাদের মুখোশের অন্তরালে থাকা কামুক বিষধর সর্পের দংশনে কাতরাচ্ছে নিষ্পাপ অবুঝ শিশুরা,
হারিয়ে গেছে মানবতা মনুষ্যত্ব
সেই পেডারাস্টির নব্যরূপ বলাৎকার, বিকৃত যৌনতা প্রবেশ করেছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে;
অনিরাপদ শিশুরা ভয়ে আতঙ্কিত
ইতরদের ভয়াল থাবা থেকে রক্ষা পেতেই হবে;
মনে রেখো, সিফিলিস কিংবা এইডসকে ওরা ভয় পায় না।

শিক্ষালয় পবিত্র স্থান আজ পায়ুপথের রক্তে রঞ্জিত,
শিশুদের বাসযোগ্য পৃথিবী কি থাকবে না?

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz