শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• শিকাগোতে ‘বেগম  খালেদা জিয়া ওয়ে’ • গোপালগঞ্জ নিয়ে সরকারের প্রতিক্রিয়া ‘অপেশাদার’ • অনিয়মের প্রমাণ মিললে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল : আরিফুল হক • বাংলাদেশ থেকে পোশাকের অর্ডার সরিয়ে নিচ্ছে বৈশ্বিক ব্র্যান্ড, বেশি যাচ্ছে ভারতে • ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নাহিদ রানা • পতিত স্বৈরাচার কোনো দিনই আর বাংলাদেশের মাটিতে ফিরতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী • গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নে অনিশ্চয়তা • সৌদি বিমান হামলায় ইয়েমেনে নিহত ১১ • প্রবাসীদের মরদেহ দেশে আনতে ৫০ শতাংশ খরচ বহনের পরিকল্পনা সরকারের • শিশুদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী, দিলেন ক্রীড়াসামগ্রী

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

মৃত্যু

মৃত্যু

বিজ্ঞাপন
জীবনের উল্টো পিঠেই মৃত্যু।
জীবনের প্রাণপ্রদীপ হঠাৎ মৃত্যুর—
দমকা হাওয়ায় নিভে যাওয়া নয়।
মৃত্যু এক আত্মিক মনস্তাত্ত্বিক বোধোদয়।
মৃত্যু কোনো খাদ্য বা পানীয় নয়।
তবুও প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হয়।
এই মর্মান্তিক অকাট্য উক্তির প্রমাণ,—
মহাগ্রন্থ আল কোরআন।
খাবারের স্বাদ যেমন জিহ্বায় রয়ে যায় ক্ষণিক,
প্রত্যেক অঙ্গ-প্রত্যঙ্গে, প্রতিটি পল—
স্বজ্ঞানে পূর্ণাঙ্গ প্রক্রিয়ায় মৃত্যুর স্বাদ উপলব্ধি হয় ততোধিক।
আল্লাহ দৃষ্টির পর্দা সরিয়ে চিত্র-দৃষ্টিকে করে প্রখর।
মানুষ দুনিয়া ভুলে দেখতে পায় অদৃশ্যের জগৎ।
মৃত্যুর প্রক্রিয়া শুরু হয় পা থেকে।
বিদায়ের শেষ বেলায় রুহ উঠে আসে কণ্ঠনালিতে।
মৃত্যু, খালি হাতে ফিরিবার নয়।
প্রাণটা উপঢৌকন নিয়ে তবেই বিদেয় হয়।

পাপীর শিরা-উপশিরায় লুকানো রুহ টেনে আনে।
পুণ্যবানের রুহ নীরবে বেরিয়ে আসে।
যবে প্রাণবায়ু দেহ ছেড়ে ঊর্ধ্বে ধায়।
মানুষ আকাশের দিকে তাকায়।
আপনজন আলতো হাতে চোখের পাতা নামায়।
মৃত্যু ভীষণ ভয়াবহ, —মৃত্যু থেকে পালানোর পথ নাই কোনো।
মৃত্যুকে উড়ো—দ্বীনের পথে চলো।
যার আমল ভালো হবে তার মৃত্যু প্রশান্তির।
যার আমল মন্দ তার মৃত্যু কষ্টের অনুশোচনার—
সাকরাতুল মউত।
মুমিন হয়ে সৎকাজে—নামাজে আমলনামা গড়ে—
সবার মৃত্যু হোক প্রশান্তির বুলন্দ।
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz