রবিবার, ০১ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• আতঙ্কিত হবেন না, ৭০০টির মধ্যে ৫টি অটোরিকশার নিবন্ধন পাবেন • ঢাকার সাত রুটে চলবে যেসব কোম্পানির বাস • তাহসিফের কথিত ‘বান্ধবী’ দিশার সাত দিনের রিমান্ডে চাইল পুলিশ • বিক্ষোভ করা শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ, যান চলাচল স্বাভাবিক • আলোচিত নিকি মিনাজকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি করতে চান  ট্রাম্প • তাহসিফের সঙ্গে উত্তরার বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার • পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা • দেশের যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির • পোশাক শ্রমিকদের বিক্ষোভে ৫ মেট্রোস্টেশন বন্ধ • ইরানে ফের হামলার প্রস্তুতির মধ্যে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

রবিবার, ০১ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন
গোলাম পরওয়ারকে শাহে আলম

আতঙ্কিত হবেন না, ৭০০টির মধ্যে ৫টি অটোরিকশার নিবন্ধন পাবেন

আতঙ্কিত হবেন না, ৭০০টির মধ্যে ৫টি অটোরিকশার নিবন্ধন পাবেন

বিজ্ঞাপন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে উদ্দেশ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। তার নামে থাকা ৭০০ ই-রিকশার মধ্যে পাঁচটির নিবন্ধন বৈধভাবে নেওয়ার সুযোগ পাবেন। বাকি ই-রিকশাগুলো অন্যদের নামে নিবন্ধন নিতে হবে।

রোববার (১ নভেম্বর) সচিবালয়ে সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, ‘যারা চালক, বর্তমানে যারা বৈধ বা অবৈধভাবে ই-রিকশা চালাচ্ছেন, তারা আতঙ্কিত হবেন না। আমরা পর্যায়ক্রমে নিবন্ধন দেবো এবং অবৈধগুলো সরিয়ে দেবো।’

জামায়াতের সেক্রেটারি জেনারেলের নামে ৭০০ ই-রিকশা থাকার প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের উত্তরের প্রশাসক বলেছেন, জামায়াতের সেক্রেটারি জেনারেলের নাকি ৭০০ ই-রিকশা আছে। তাহলে আমি জামায়াতের সেক্রেটারিকেও বলব, আপনিও আতঙ্কিত হবেন না। আপনি চাইলে পাঁচটি ই-রিকশার নিবন্ধন বৈধভাবে নিতে পারবেন। আর বাকিগুলো অন্যদের নামে নিবন্ধন নিতে হবে।’

ঠিকানা/এসআর

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz