সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস • দিল্লির ইশারায় দেশে তাণ্ডব চালানো হচ্ছে : গোলাম পরওয়ার

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

বিএনপিকে ভুল শুধরে জাতীয় ঐক্যের আহ্বান জানাতে হবে : নাহিদ ইসলাম

বিএনপিকে ভুল শুধরে জাতীয় ঐক্যের আহ্বান জানাতে হবে : নাহিদ ইসলাম

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
বিএনপিকে ভুল শুধরে জাতীয় ঐক্যের আহ্বান জানাতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার (২২ নভেম্বর) যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে বিমানবন্দরের সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, জাতীয় ঐক্যের কথা সবার আগে এনসিপিই বলে এসেছে। এখন সরকার জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছে এবং এনসিপিকেও সেই আহ্বান জানিয়েছে। সংকটের সময়ে সরকারপ্রধানের আহ্বানে সাড়া দেবে এনসিপি।

তবে, জাতীয় ঐক্য গড়তে হলে বিএনপিকে আগে ভুল শুধরে নিতে হবে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, গণভোটের গণরায় না মেনে বিএনপি জাতীয় ঐক্য ভঙ্গ করেছে।

তিনি বলেন, দেশের গুরুত্বপূর্ণ মৌলিক ইস্যুতে ঐকমত্য প্রয়োজন। শেখ হাসিনার রায় কার্যকরের বিষয়ে বিএনপি একমত হলে জাতীয় ঐক্য গড়ে উঠতে পারে। এ ছাড়া সংবিধান সংশোধন কমিটি দ্রুত ভেঙে দেওয়া এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার দাবি জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ, গণহত্যার রায় এবং গঙ্গা চুক্তির মতো বিষয়কে সামনে রেখে তারা জাতীয় ঐক্য গড়ে তুলতে চান।

এসময় তিনি যুক্তরাজ্যে হামলার ঘটনা উল্লেখ্য করে বলেন, পতিত ফ্যাসিস্টরা সেই অনুষ্ঠানে আমাকে হত্যার উদ্দেশে আক্রমণ চালায়। যুক্তরাজ্যের ইতিহাসে এটা নজিরবিহীন। অনলাইন মিটিং এ তারা বলেছে, নাহিদ ইসলামের উপর হামলার উদ্দেশ্য তাকে মেরে ফেলা। প্রবাসীরা আমাদের নিরাপত্তা ঢাল হয়ে ছিল। 
তিনি বলেন, সারা দেশে তারা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করছে। দেশে এবং বিদেশে তারা একই ধরনের চেষ্টা করছে। যুক্তরাজ্য সরকারকে জানিয়েছি। তারা বলেছেন ব্যবস্থা নেবেন। 

ঠিকানা/এএস
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz