শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• শিকাগোতে ‘বেগম  খালেদা জিয়া ওয়ে’ • গোপালগঞ্জ নিয়ে সরকারের প্রতিক্রিয়া ‘অপেশাদার’ • অনিয়মের প্রমাণ মিললে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল : আরিফুল হক • বাংলাদেশ থেকে পোশাকের অর্ডার সরিয়ে নিচ্ছে বৈশ্বিক ব্র্যান্ড, বেশি যাচ্ছে ভারতে • ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নাহিদ রানা • পতিত স্বৈরাচার কোনো দিনই আর বাংলাদেশের মাটিতে ফিরতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী • গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নে অনিশ্চয়তা • সৌদি বিমান হামলায় ইয়েমেনে নিহত ১১ • প্রবাসীদের মরদেহ দেশে আনতে ৫০ শতাংশ খরচ বহনের পরিকল্পনা সরকারের • শিশুদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী, দিলেন ক্রীড়াসামগ্রী

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

জুলাই সনদ বাস্তবায়ন না করা জাতীয় ঐক্যের বড় বাধা : গোলাম পরওয়ার

জুলাই সনদ বাস্তবায়ন না করা জাতীয় ঐক্যের বড় বাধা : গোলাম পরওয়ার

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
সরকার কর্তৃক জুলাই সনদ বাস্তবায়ন না করা জাতীয় ঐক্যের পথে সবচেয়ে বড় বাধা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার (২৭ নভেম্বর) শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর দ্বি-বার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি। 

গোলাম পরওয়ার বলেন, গণভোটের রায় মেনে নিলে জনগণ ফ্যাসিবাদ মোকাবিলায় ইস্পাত কঠিন ঐক্য নিয়ে দাঁড়িয়ে যাবে। ভারত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণ-আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

চট্টগ্রাম বন্দর নিয়ে বহুমুখী ষড়যন্ত্র চলছে উল্লেখ করে পরওয়ার বলেন, সরকারের দায়িত্বশীল পদে থাকা কেউ কেউ এতে জড়িত। চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেয়া হলে তা দেশের স্বার্থবিরোধী হবে বলেও মন্তব্য করেন তিনি।

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz