বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• মানিকগঞ্জে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন • আমরা শেখ হাসিনাকে হ্যান্ডওভার চাই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির • দেশে ডেঙ্গুতে আরো ৭ জনের মৃত্যু • ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো • এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি • অভিশংসনের উদ্যোগ নিলে ডেমোক্র্যাটদের নিশ্চিহ্ন করে দেব: ট্রাম্প • বন্ধুকে হত্যায় কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড • আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি • শান্তিরক্ষা মিশনে শীর্ষে বাংলাদেশ, এবার কঙ্গো গেলেন বিমান বাহিনীর ১১১ জন

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পর্তুগিজ ফুটবল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো। ৫ নভেম্বর বৃহস্পতিবার নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্তের কথা জানান ৪১ বছর বয়সি এই তারকা।

পর্তুগালের জার্সিতে ২৩৪টি ম্যাচ খেলে ১৪৬ গোল করেছেন রোনালদো। জাতীয় দলের হয়ে দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারের পর এবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলার সিদ্ধান্ত নিলেন তিনি।

গত মাসে পর্তুগালের কোচ হোর্হে জেসুসের সঙ্গে মতবিরোধে জড়ান রোনালদো। নেশন্স লিগের একটি ম্যাচে তাকে মাঠে নামাতে অস্বীকৃতি জানান কোচ। এর পরপরই দলের ক্যাম্প ছেড়ে চলে যান এই ফরোয়ার্ড। সেই ঘটনার পর থেকেই জাতীয় দলে তার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। এবার বড় সিদ্ধান্তই নিয়ে ফেললেন ফুটবল ইতিহাসের অন্যতম বড় এই তারকা।

ঠিকানা/এএস

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz