শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• শিকাগোতে ‘বেগম  খালেদা জিয়া ওয়ে’ • গোপালগঞ্জ নিয়ে সরকারের প্রতিক্রিয়া ‘অপেশাদার’ • অনিয়মের প্রমাণ মিললে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল : আরিফুল হক • বাংলাদেশ থেকে পোশাকের অর্ডার সরিয়ে নিচ্ছে বৈশ্বিক ব্র্যান্ড, বেশি যাচ্ছে ভারতে • ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নাহিদ রানা • পতিত স্বৈরাচার কোনো দিনই আর বাংলাদেশের মাটিতে ফিরতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী • গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নে অনিশ্চয়তা • সৌদি বিমান হামলায় ইয়েমেনে নিহত ১১ • প্রবাসীদের মরদেহ দেশে আনতে ৫০ শতাংশ খরচ বহনের পরিকল্পনা সরকারের • শিশুদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী, দিলেন ক্রীড়াসামগ্রী

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

৫২ বলে ডাবল সেঞ্চুরি, ১৫ বছরের বৈভবের বিশ্বরেকর্ড

৫২ বলে ডাবল সেঞ্চুরি, ১৫ বছরের বৈভবের বিশ্বরেকর্ড

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে মাঠে নামলেই যেন রেকর্ড বই নতুন করে লেখার পণ করে নামেন ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। ২৪ নভেম্বর (মঙ্গলবার) কাতারের দোহায় অনুষ্ঠিত ‘এসিসি মেনস এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৬’-এর ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাত্র ২৮ বলে সেঞ্চুরি এবং ৫২ বলে দ্বিশতকের এক অতিমানবীয় ইনিংস খেলে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন।

এতে লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড করেন এই তরুণ মারকুটে ব্যাটার।

আরব আমিরাতের বিপক্ষে মাত্র ৫৩ বলে ২০৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন সূর্যবংশী। ৭টি চার ও ২৮টি ছক্কায় সাজানো ছিল তার ইনিংসটি। এর মধ্য দিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির নতুন রেকর্ড গড়লেন এই তরুণ ব্যাটার।

লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ডটিও সূর্যবংশীর দখলে। ২০২৬ সালে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে মাত্র ১১ বলে ফিফটি করেছিলেন তিনি। এবার দ্রুততম সেঞ্চুরি, দেড়শ এবং ডাবল সেঞ্চুরির রেকর্ডও নিজের করে নিলেন বিস্ময়বালক। 

মাত্র ২৮ বলে সেঞ্চুরি পূর্ণ করার পর পরবর্তী ১২ বলে দেড়শ রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।

এরপর আরো ১২ বলের ঝোড়ো ব্যাটিংয়ে পৌঁছে যান ডাবল সেঞ্চুরিতে। সেঞ্চুরি থেকে ডাবল সেঞ্চুরিতে পৌঁছান মাত্র ২৩ বলে। 

সূর্যবংশীর ইনিংসে ছিল ২৮টি ছক্কা। লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ইনিংসে এর চেয়ে বেশি ছক্কা হাঁকানোর নজির রয়েছে মাত্র একটি। গত বছর বিহারের বিপক্ষে অরুণাচল প্রদেশের ম্যাচে এক ইনিংসে ৩৮টি ছক্কা হয়েছিল।

মজার ব্যাপার, সেই ম্যাচেও খেলেছিলেন সূর্যবংশী। ৩৮ ছক্কার মধ্যে ১৫টিই এসেছিল তার ব্যাট থেকে। এবার একাই ২৮টি ছক্কা হাঁকিয়ে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এলেন এই তরুণ ব্যাটার।

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz