শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে • ইরান যুদ্ধ সামরিকভাবে সমাধান সম্ভব নয় : জার্মান চ্যান্সেলর • সৌদির আগুনে প্রাণ হারানো ৭ বাংলাদেশির মরদেহ ফিরল দেশে, স্বজনদের অপেক্ষা • তাহসিফ হত্যা মামলা: আদালতে নেওয়া হলো দীপকে, ৭ দিনের রিমান্ড আবেদন • পাবনায় বজ্রপাতে নিহত ৬ শিশু-কিশোরের দাফন সম্পন্ন • সরকারের ইতিবাচক রাজনীতি দেখে জনগণকে বিভ্রান্ত করতে চায় বিরোধী দল : রিজভী • জ্যাকলিনের প্রেমিকের ২০০ কোটির মামলায় নোরাকে আদালতে তলব • এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ • ২৯৩টি প্রতিষ্ঠানে একজনও পাস করেনি • যুক্তরাষ্ট্র-জাপান-দক্ষিণ কোরিয়ার আর্কটিক সহযোগিতা চুক্তি সই

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন
৬৬ কেন্দ্রের ফল

৫৩ হাজার ভোটে এগিয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল

৫৩ হাজার ভোটে এগিয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল

ছবি: সংগৃহীত

বিজ্ঞাপন
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে গণনা। বেসরকারিভাবে ৬৬টি কেন্দ্রের ফলে ধানের শীষ প্রতীকে মির্জা ফয়সল আমীন পেয়েছেন ৮৯ হাজার ২০৫ ভোট। অন্যদিকে, দাঁড়িপাল্লা প্রতীকে দেলাওয়ার হোসেন পেয়েছেন ৩৬ হাজার ৪১৯ ভোট। দেলাওয়ার হোসেনের চেয়ে ৫২ হাজার ৭৮৬ ভোটে এগিয়ে আছেন মির্জা ফয়সল আমীন। ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ৮টা থেকে আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন। এ আসনের আগের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচনের জন্য পদত্যাগ করেন। ফলে এ আসনটিতে উপনির্বাচন হলো। 

এ নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রার্থীরা হলেন বিএনপির ধানের শীষ প্রতীকে মির্জা ফয়সল আমীন, জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের বটগাছ প্রতীকে মো. আব্দুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকে মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকে হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

ঠিকানা/এএস

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz