শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• সরকারের ইতিবাচক রাজনীতি দেখে জনগণকে বিভ্রান্ত করতে চায় বিরোধী দল : রিজভী • জ্যাকলিনের প্রেমিকের ২০০ কোটির মামলায় নোরাকে আদালতে তলব • এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ • ২৯৩টি প্রতিষ্ঠানে একজনও পাস করেনি • যুক্তরাষ্ট্র-জাপান-দক্ষিণ কোরিয়ার আর্কটিক সহযোগিতা চুক্তি সই • এইচএসসি ও সমমানে জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন • সরকার জনগণের রায়কে অগ্রাহ্য করলে চরম মূল্য দিতে হবে : জামায়াত আমির • ইউক্রেনের কাছে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের • এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ • তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা, বন্ধু দীপকে গ্রেপ্তার

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

টাঙ্গাইলে নদী থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে নদী থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
টাঙ্গাইলের মির্জাপুরে নদী থেকে ইউনুস আল মুর্শেদ (৪৮) নামের এক আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতার লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে বাড়ির পাশের নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

নিহত ইউনুস আল মুর্শেদ মির্জাপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং কাঁঠালিয়া গ্রামের আমির হোসেনের ছেলে। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানা গেছে, মুর্শেদ নিয়মিত বাড়ির পাশে লৌহজং নদীতে ধর্মজাল দিয়ে মাছ ধরতেন। প্রতিদিনের মতো শুক্রবার বিকেলেও তিনি মাছ ধরতে নদীর ঘাটে যান। সন্ধ্যা পেরিয়ে গেলেও ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা ঘাটে তাকে খুঁজতে যান। পরে সেখানে নদীতে তার ভাসমান মরদেহ দেখতে পান।

স্থানীয় বাসিন্দা শামীনুর মিয়া জানান, ধর্মজাল দিয়ে মাছ ধরতে পানিতে নামার প্রয়োজন হয় না। তা ছাড়া সন্ধ্যার ঠিক আগেও অনেকে তাকে মাছ ধরতে দেখেছেন। উদ্ধারের পর দেখা গেছে, তার দুটি চোখ ও একটি কান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত।

পৌরসভার সাবেক কাউন্সিলর আফজালুর রহমান ছানু বলেন, মুর্শেদ একজন দক্ষ সাঁতারু ছিলেন। বুকসমান পানিতে ডুবে তার কীভাবে মৃত্যু হতে পারে, তা কোনোভাবেই বোধগম্য নয়।

ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz