বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• মানিকগঞ্জে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন • আমরা শেখ হাসিনাকে হ্যান্ডওভার চাই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির • দেশে ডেঙ্গুতে আরো ৭ জনের মৃত্যু • ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো • এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি • অভিশংসনের উদ্যোগ নিলে ডেমোক্র্যাটদের নিশ্চিহ্ন করে দেব: ট্রাম্প • বন্ধুকে হত্যায় কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড • আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি • শান্তিরক্ষা মিশনে শীর্ষে বাংলাদেশ, এবার কঙ্গো গেলেন বিমান বাহিনীর ১১১ জন

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

পরকীয়ায় বাধা, দুই মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ

পরকীয়ায় বাধা, দুই মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
মাদারীপুরের রাজৈরে স্বামীর পরকীয়া সম্পর্কে বাধা দেওয়ায় দুই মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সুজন মুন্সীকে আটক করেছে পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণদী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জান্নাতুল ইসলাম মাইসা গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী এলাকার হাবিবুর রহমান সেজালের মেয়ে। অভিযুক্ত স্বামী সুজন মুন্সী রাজৈরের কবিরাজপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণদী গ্রামের আব্দুর রব মুন্সীর ছেলে।

পুলিশ ও নিহত মাইসার পরিবার সূত্রে জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সৌদি আরবপ্রবাসী সুজন মুন্সীর সঙ্গে পারিবারিকভাবে মাইসার বিয়ে হয়। বিয়ের পর স্বামীর পরকীয়া সম্পর্ক নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। এ নিয়ে সুজন একাধিকবার মাইসাকে মারধর করেন বলেও অভিযোগ রয়েছে।

পরিবারের অভিযোগ, বুধবার বিকেলে মাইসাকে শ্বাসরোধে হত্যার পর ঘরের মধ্যে ঝুলিয়ে রাখা হয়। পরে সুজন তাকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং সেখান থেকে নিহত মাইসার পরিবারকে খবর দেন।

হাসপাতালে গিয়ে মাইসার শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান স্বজনেরা। পরে তারা রাজৈর থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে সুজনকে আটক করে।

নিহত মাইসার পরিবার জানিয়েছে, মাইসা দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মাইসার স্বামীকে আটক করা হয়েছে। নিহত মাইসার পরিবারের পক্ষ থেকে মামলা করতে চাইলে তা নেওয়া হবে।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz