সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• ২০২৭ সালের হজের চূড়ান্ত নিবন্ধনের সময়মীমা নির্ধারণ • ফ্যাসিবাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর • বাংলাদেশে যা কিছু হচ্ছে সবকিছুতে ভারত সরাসরি সম্পৃক্ত • ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন • ইন্দোনেশিয়ায় মিষ্টি কারখানায় ভয়াবহ আগুন, নিহত ২৪ • দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা • তুরস্কে শেয়ারবাজারে কারসাজি, ১০৮ বিনিয়োগকারীর সম্পদ জব্দের উদ্যোগ • ঢাকাকে আরো বাসযোগ্য করতে পাইলট কর্মসূচিতে সহায়তা দেবে বিশ্বব্যাংক • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির প্রতিনিধিরা • সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই : আপিল বিভাগ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

দুঃখই আমার আজন্ম সুখ

ফিরোজ হুমায়ুন | প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১৭:১০
দুঃখই আমার আজন্ম সুখ
বিজ্ঞাপন
আমি তোমাদের মতো সৌভাগ্যবান নই।
যে বয়সে মানুষ স্বপ্নে উড়ে বেড়ায় আকাশে,
ভালোবাসার বৃষ্টিতে ভিজে রঙিন হয়,
সেই বয়সে আমি জীবনযুদ্ধের এক ক্লান্ত সৈনিক।
ইউনিভার্সিটিতে পড়ছি,
তিনটা টিউশনি করছি,
সঙ্গে ছাপাখানায় পার্টটাইম জব করছি।
দিনরাত হাড়ভাঙা পরিশ্রম করছি—
পক্ষাঘাতে শয্যাশায়ী বাবার ওষুধ কিনতে,
ছোট তিন ভাইবোনের পড়াশোনার খরচ জোগাতে।
কিন্তু সারা দিন পর ক্লান্ত হয়ে যখন ঘরে ফিরি,
বিছানাগত বাবা ঠিকই টের পান।
মমতাভরা কণ্ঠে বলে ওঠেন,
‘খোকা এসেছে, ওকে খেতে দাও।’
তখন দেখি, মা আমার খাবার নিয়ে অপেক্ষায় বসে আছেন।
আদরমাখা গলায় বলেন,
‘বাবা, সারা দিন এত পরিশ্রম করে ফিরেছিস,
আয় তোকে একটু খাইয়ে দিই।’
যত রাতেই বাড়ি ফিরি না কেন,
ছোট ভাইবোন তিনটে ঠিকই জেগে থাকে।
ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে তিনজনেই দৌড়ে আসে—
কেউ জুতা খুলে দেয়, কেউ কাঁধ থেকে ব্যাগ নেয়,
আবার কেউ গলা জড়িয়ে ধরে বলে,
‘ভাইয়া, তোর অনেক কষ্ট হচ্ছে, তাই না?’

ঠিক সেই মুহূর্তে মনে হয়,
আমার চেয়ে সুখী মানুষ এই পৃথিবীতে দ্বিতীয়টি নেই।
তাই আমার কাছে এই দুঃখই আমার আজন্ম সুখ।
বিজ্ঞাপন
কমেন্ট বক্স
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz