বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• আইনশৃঙ্খলা ইস্যুতে উত্তপ্ত রাজনীতি • গুপ্ত খেলার জম্পেশ শো • ইসরায়েলে ক্ষমতার লড়াইয়ে ঝুলছে সমীকরণ • লন্ডনে সংবাদ সম্মেলনে বিজনেট গ্লোবাল অ্যাওয়ার্ডস ২০২৭-এর আনুষ্ঠানিক ঘোষণা • অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে আইরিন খান • ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা, ২ লাখ কর্মসংস্থানের সম্ভাবনা : প্রধানমন্ত্রী • ভোটে পিছিয়ে যাওয়ার শঙ্কায় নেতানিয়াহু, কী হতে যাচ্ছে ইসরায়েলে? • বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্বারোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর • মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন • যাত্রাবাড়ীতে গুলিতে যুবক নিহত

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

মোদির মন্ত্রিসভা থেকে প্রতিমন্ত্রীর পদত্যাগ

মোদির মন্ত্রিসভা থেকে প্রতিমন্ত্রীর পদত্যাগ

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তামিলনাড়ুতে বিজেপির সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে ফিরে কাজ করার লক্ষেই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন মুরুগান। ১৩ অক্টোবর (মঙ্গলবার) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, কেন্দ্রীয় মন্ত্রিত্ব ও রাজ্যসভার সদস্যপদ থেকে অব্যাহতি চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে অনুরোধ জানিয়েছেন মুরুগান। ২০২৯ সালের লোকসভা নির্বাচন সামনে রেখে তামিলনাড়ুতে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে নিজের পুরো সময় ও মনোযোগ দিতে চান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান এল মুরুগান। সেখানে তিনি লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত ও তামিলনাড়ুর সেবা করতে পারা তার জীবনের অন্যতম বড় সম্মান।

মুরুগান আরো বলেন, তিনি এখন তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান এবং দলের নেতা-কর্মীদের পাশে থেকে কাজ করতে চান। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে তামিলনাড়ুতে বিজেপিকে শক্তিশালী করতে নিজের পুরো সময় উৎসর্গ করার কথাও জানান তিনি।

নিজের সিদ্ধান্তের পক্ষে দলের প্রতি অঙ্গীকার তুলে ধরে মুরুগান বলেন, সবার আগে দেশ, তারপর দল, সবার শেষে নিজের স্বার্থ।

ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় সম্ভাব্য বড় ধরনের রদবদল নিয়ে আলোচনার মধ্যেই মুরুগানের পদত্যাগের ঘোষণা এল। জ্বালানিমন্ত্রী হারদীপ সিং পুরীসহ কয়েকজন রাজ্যসভার সদস্য ও মন্ত্রীকে পুনরায় মনোনয়ন না দেওয়ার পর থেকেই মন্ত্রিসভায় পরিবর্তনের সম্ভাবনা নিয়ে জল্পনা চলছে।

তবে মুরুগানের পদত্যাগের ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্ভাব্য রদবদলের সঙ্গে সরাসরি সম্পর্কিত কি না, সে বিষয়ে প্রতিবেদনে নির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি। সূত্র: এনডিটিভি

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz