সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

নাইজেরিয়ায় সোনাসহ বিরল ধাতুর বিশাল খনির সন্ধান

নাইজেরিয়ায় সোনাসহ বিরল ধাতুর বিশাল খনির সন্ধান

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
নাইজেরিয়ার খনি খাতে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম এক যুগান্তকারী আবিষ্কারের ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির কাডুনা রাজ্যে একটি বিশ্বমানের বহুমুখী ধাতব খনিজ অঞ্চলের সন্ধান মিলেছে। একই সঙ্গে রাজধানী আবুজারের কাছাকাছি একটি খনি এলাকায় আনুমানিক ৩৩ লাখ মেট্রিক টন লিথিয়াম মজুদের তথ্যও প্রকাশ্যে এসেছে।

আবুজায় অনুষ্ঠিত ‘আফ্রিকান ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড এনার্জি ইনভেস্টমেন্ট সামিট ২০২৬’-এ এই জোড়া ঘোষণা দেওয়া হয়। খনিজ সম্পদের এই বিশাল আবিষ্কার খনিজ তেলের ওপর থেকে নির্ভরতা কমিয়ে নাইজেরিয়ার অর্থনীতিকে বহুমুখী করার রাষ্ট্রীয় প্রচেষ্টাকে আরও বেগবান করবে বলে আশা করা হচ্ছে।

নাইজেরিয়ার কঠিন খনিজ উন্নয়ন বিষয়ক মন্ত্রী ডেলে আলাকে কাডুনার এই আবিষ্কারকে একটি ঐতিহাসিক সাফল্য হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, পরিচ্ছন্ন জ্বালানি প্রযুক্তি এবং উন্নত উৎপাদন শিল্পে ব্যবহৃত খনিজগুলোর বৈশ্বিক বাজারে এই আবিষ্কার নাইজেরিয়ার অবস্থানকে অনেক উঁচুতে নিয়ে যাবে।

নাইজেরিয়ান জিওলজিক্যাল সার্ভে এজেন্সি দ্বারা যাচাইকৃত এই নতুন খনিজ অঞ্চলে প্লাটিনাম গ্রুপ মেটাল, সোনা, নিকেল, তামা, লিথিয়াম এবং বিরল ধাতুর মতো উচ্চ-মানের খনিজ উপাদান রয়েছে।

‘স্টেরন মাইনিং’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান এবং নাইজেরিয়ান জিওলজিক্যাল সার্ভে এজেন্সির যৌথ প্রচেষ্টায় এই সাফল্য এসেছে। কাডুনার পাশাপাশি স্টেরন মাইনিং তাদের আবুজা খনি প্রকল্পেও প্রায় ৩৩ লাখ মেট্রিক টন লিথিয়াম রিজার্ভের সন্ধান পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

বর্তমান বিশ্বে ইলেকট্রিক গাড়ির ব্যাটারি, নবায়নযোগ্য জ্বালানি অবকাঠামো, সেমিকন্ডাক্টর এবং প্রতিরক্ষা প্রযুক্তির জন্য লিথিয়াম, নিকেল ও প্লাটিনামের মতো খনিজগুলোর চাহিদা আকাশচুম্বী। বৈশ্বিক এই চাহিদার বাজারে নাইজেরিয়ার এই আবিষ্কার আন্তর্জাতিক বিনিয়োগকারীদের ব্যাপকভাবে আকর্ষণ করবে।

দীর্ঘদিন ধরে নাইজেরিয়ায় বিপুল পরিমাণ খনিজ সম্পদ অব্যবহৃত অবস্থায় পড়ে থাকলেও দেশের জিডিপিতে এই খাতের অবদান অপরিশোধিত তেলের তুলনায় সব সময়ই ছিল নগণ্য। তবে কাডুনা ও আবুজারের এই নতুন খনিগুলো সফলভাবে খনন করা সম্ভব হলে তা আফ্রিকার অন্যতম বৃহত্তম এই অর্থনীতির ভাগ্য পুরোপুরি বদলে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বৈশ্বিক জ্বালানি পরিবর্তনের এই সন্ধিক্ষণে নাইজেরিয়া এখন গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহের একটি নতুন আন্তর্জাতিক হাব হয়ে ওঠার দৌড়ে অনেকটাই এগিয়ে গেল। সূত্র : বিজনেস ইনসাইডার আফ্রিকা।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz