বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা, ২ লাখ কর্মসংস্থানের সম্ভাবনা : প্রধানমন্ত্রী • ভোটে পিছিয়ে যাওয়ার শঙ্কায় নেতানিয়াহু, কী হতে যাচ্ছে ইসরায়েলে? • বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্বারোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর • মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন • যাত্রাবাড়ীতে গুলিতে যুবক নিহত • আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়া সেই জামায়াত নেতাকে অব্যাহতি • লাল কার্ডকাণ্ডের পর ৬ ম্যাচের নিষেধাজ্ঞার মুখে নেইমার • আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী • জাপানে প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ফলপ্রসূ হয়েছে : হুমায়ূন কবির • ‘ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​আর্জেন্টিনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য স্প্যানিশ সাংবাদিকের

​আর্জেন্টিনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য স্প্যানিশ সাংবাদিকের

আর্জেন্টিনা ফুটবল দল। ছবি : এএফপি

বিজ্ঞাপন
এক পাশে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার উল্লাস। অন্য পাশে স্বপ্নভঙ্গের বেদনা। বিশ্বকাপ ফাইনালের পর মাঠের লড়াই শেষ হলেও থামেনি আলোচনা ও বিতর্কের উত্তাপ। স্পেনের কাছে আর্জেন্টিনার হার নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন স্প্যানিশ সাংবাদিক এদু আগিরে। ক্রিস্টিয়ানো রোনালদোর ঘনিষ্ঠ এই সাংবাদিকের দাবি, শিরোপার মঞ্চে আলবিসেলেস্তেদের খুঁজেই পাওয়া যায়নি, ‘আর্জেন্টিনার কোনো অস্তিত্বই ছিল না’।

স্পেনের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান এল চিরিঙ্গিতো-তে ফাইনাল বিশ্লেষণ করতে গিয়ে আর্জেন্টিনার পারফরম্যান্স নিয়ে কঠোর ভাষায় নিজের মত প্রকাশ করেন আগিরে। তার চোখে, মাঠের লড়াইয়ে স্পেন ছিল অনেক এগিয়ে। শুরু থেকেই দুই দলের মধ্যে মানের পার্থক্য স্পষ্ট ছিল বলেও মন্তব্য করেন তিনি।

আগিরে বলেন, ‘আর্জেন্টিনার কোনো অস্তিত্বই ছিল না। ফুটবলীয় দিক থেকে স্পেন আর্জেন্টিনার চেয়ে দুই-তিন ধাপ এগিয়ে। আমরা শুরু থেকেই এটা বলেছিলাম। এত ভাগ্য সব সময় সঙ্গে থাকতে পারে না।’

শুধু হার নয়, ফাইনালের চিত্র নিয়েও প্রশ্ন তোলেন এই সাংবাদিক। তার মতে, ১-০ ব্যবধান ম্যাচের প্রকৃত প্রতিফলন নয়। স্পেনের আধিপত্য ছিল এতটাই বেশি যে, ম্যাচের ফল আরও বড় ব্যবধানে হতে পারত। আর্জেন্টিনা শেষ দিকে মরিয়া চেষ্টা করলেও সেটি ম্যাচের গতিপথ বদলানোর মতো ছিল না বলে মনে করেন তিনি।

যদিও স্কোরবোর্ডে ব্যবধান ছিল মাত্র এক গোলের, মাঠের গল্প ছিল অন্যরকম। নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারলেও অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে এগিয়ে যায় স্পেন। সেই গোলই শেষ পর্যন্ত এনে দেয় বিশ্বকাপের ট্রফি। অন্যদিকে, একের পর এক দুর্দান্ত সেভ করে আর্জেন্টিনাকে লড়াইয়ে রেখেছিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

শেষ মুহূর্তে সমতা ফেরানোর সুযোগও এসেছিল আর্জেন্টিনার সামনে। লিওনেল মেসির একটি কোনোকুনি শট অল্পের জন্য চলে যায় ক্রসবারের ওপর দিয়ে। এরপর জুলিয়ানো সিমিওনের প্রচেষ্টাও লক্ষ্যভ্রষ্ট হয়। তবে কাঙ্ক্ষিত গোল না পাওয়ায় স্বপ্নভঙ্গ হয় আর্জেন্টিনার।

 ফাইনালের বিতর্কিত মুহূর্ত নিয়েও মুখ খোলেন আগিরে। নিকো উইলিয়ামসের বাতিল হওয়া গোল প্রসঙ্গে তিনি বলেন, ‘পুরো বিশ্ব দেখেছে কী হয়েছে। স্পেন ন্যায্য চ্যাম্পিয়ন।’ তার মতে, কিছু সিদ্ধান্ত নিয়ে আলোচনা থাকলেও স্পেনের শিরোপা জয় প্রাপ্য ছিল।

তবে আর্জেন্টিনাকে নিয়ে আগিরের সমালোচনা ফাইনালের পর শুরু হয়নি। টুর্নামেন্ট চলাকালেই স্কালোনির দলের পথচলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। তার দাবি ছিল, আর্জেন্টিনা কয়েকটি ম্যাচে কঠিন পরিস্থিতিতে পড়েছে এবং কিছু বিতর্কিত সিদ্ধান্ত থেকেও সুবিধা পেয়েছে।

একই অনুষ্ঠানে আর্জেন্টিনার পারফরম্যান্সের সমালোচনা করেন উপস্থাপক জোসেপ পেদ্রেরোলও। তার মন্তব্য, ‘মেসিকে দেখা যায়নি। আর্জেন্টিনা হতাশাজনক ফুটবল খেলেছে। তারা গোলমুখে একটি শটও নিতে পারেনি। স্পেন তাদের নাচিয়েছে।’

ঠিকানা/এসআর

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz