বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা, ২ লাখ কর্মসংস্থানের সম্ভাবনা : প্রধানমন্ত্রী • ভোটে পিছিয়ে যাওয়ার শঙ্কায় নেতানিয়াহু, কী হতে যাচ্ছে ইসরায়েলে? • বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্বারোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর • মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন • যাত্রাবাড়ীতে গুলিতে যুবক নিহত • আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়া সেই জামায়াত নেতাকে অব্যাহতি • লাল কার্ডকাণ্ডের পর ৬ ম্যাচের নিষেধাজ্ঞার মুখে নেইমার • আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী • জাপানে প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ফলপ্রসূ হয়েছে : হুমায়ূন কবির • ‘ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

মেসিই বিশ্বকাপের সেরা

মেসিই বিশ্বকাপের সেরা

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
ফিফার গোল্ডেন বল স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার রদ্রির হাতে উঠেছে ঠিকই, তবে পরিসংখ্যান আর ভক্তদের রায়ে এই মুকুট জিতে নিয়েছেন লিওনেল মেসি। ফাইনালে হেরে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হলেও আসরজুড়ে ফুটবলের জাদু দেখিয়েছেন এই ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন।

ফিফার অফিশিয়াল রায়ের বাইরে গিয়ে আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান ফেডারেশন (আইএফএফএইচএস) এবং জনপ্রিয় ফুটবল পোর্টাল ট্রান্সফারমার্কেটের চোখে তিনিই হয়েছেন টুর্নামেন্টের অবিসংবাদিত সেরা খেলোয়াড়।

স্পেনের কাছে ১-০ গোলে ফাইনালে হেরে শিরোপা হাতছাড়া হলেও টুর্নামেন্টজুড়ে রেকর্ড ভাঙা-গড়ার খেলায় মেতেছিলেন মেসি। ৮ ম্যাচে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট, সব মিলিয়ে ১২টি সরাসরি গোল অবদান রেখে তিনি প্রমাণ করেছেন বয়স কেবলই একটি সংখ্যা। কেবল আবেগ বা জনপ্রিয়তার বিচারে নয়, ৮.৭০ এর আকাশচুম্বী ম্যাচ রেটিং এবং নিখাদ তথ্যের ওপর ভিত্তি করে আইএফএফএইচএস তাকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে ঘোষণা করেছে। নকআউট পর্বে সর্বাধিক গোলে অবদান, সবচেয়ে বেশি ড্রিবল এবং ১৭টি ভিন্ন দেশের বিপক্ষে গোল করার অনন্য ইতিহাসের সুবাদেই  আইএফএফএইচএস মতে গোল্ডেন বলের মুকুট মেসিরই। দ্বিতীয় স্থানে আছেন কিলিয়ান এমবাপ্পে ৮.০৫ রেটিং নিয়ে। ৭.০৭ রেটিং নিয়ে তৃতীয় মার্ক কুকুরেয়া। তার স্বদেশীর রদ্রি আইএফএফএইচএস-এর সেরা দশেই নেই।

ফিফার অফিশিয়াল পুরস্কারগুলো অবশ্য পুরোপুরি দখলে রেখেছে চ্যাম্পিয়ন স্পেন। পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করা বিশ্বজয়ী দলের চালিকাশক্তি রদ্রি জেতেন টুর্নামেন্টসেরার পুরস্কার, যেখানে আইএফএফএইচএস-এর চোখে তিনি ছিলেন কেবল সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার। গোলরক্ষকের তালিকায় অবশ্য তাদের আর ফিফার কমন নাম, উনাই সিমোন।

টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে লামিন ইয়ামাল নজর কেড়েছিলেন সেরা তরুণের দৌড়ে। আইএফএফএইচএস এর মতে সেরা তরুণের পুরস্কারটি এই ১৯ বছরী বয়সী বিস্ময় বালকের। যদিও ফিফার অফিশিয়াল পুরস্কারটি ওঠে তারই সতীর্থ ও তার সমবয়সী ডিফেন্ডার পাউ কুবারসির হাতে।

এদিকে ফুটবলপ্রেমীদের রায়েও বাজিমাত করেছেন এলএমটেন। জনপ্রিয় ফুটবল পোর্টাল ট্রান্সফারমার্কেটের ফ্যান ভোটে ৩৬.৮ শতাংশ সমর্থন পেয়ে তিনি জিতে নিয়েছেন ভক্তদের রায়ে টুর্নামেন্টসেরার এই বিশেষ সম্মাননা। এই ভোটিংয়ে মেসির ঠিক পরেই দ্বিতীয় অবস্থানে ছিলেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে (২৫.৬%)। যিনি টুর্নামেন্টে দুর্দান্ত খেলে টানা দ্বিতীয়বারের মতো গোল্ডেন বুট নিজের করে নিয়েছেন। আর তালিকার তৃতীয় স্থানে থেকে সবার নজর কেড়েছেন কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা (৮.৩%)।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz