শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• জামায়াত কোনোদিনই জাতীয় স্বার্থে রাজনীতি করেনি : রিজভী • ফ্রান্সে শিক্ষার্থীদের আরও বিক্ষোভের পরিকল্পনা, উদ্বেগ জাতিসংঘের • মানসিক স্বাস্থ্যকে কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই : প্রধানমন্ত্রী • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ • জুমার দিন দুই খুতবার মাঝে দোয়া ও ক্ষমা প্রার্থনায় যা পড়বেন • ভূমধ্যসাগরে ঝুঁকিতে পড়া ১০১ অভিবাসীকে উদ্ধার • বিশ্ববাজারে সোনার দামে বড় লাফ • প্রধানমন্ত্রীর কাছে ১ মাসের ক্ষমতা চাইলেন অবসরপ্রাপ্ত সচিব • হলিউডের সম্মাননা আসরে গাইবেন পপ তারকা টেইলর সুইফট • যে ৫ ভিটামিনের ঘাটতি মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন
​বাণিজ্য চুক্তি স্বাক্ষর

বাংলাদেশি ৯৭ শতাংশ পণ্যে শুল্ক সুবিধা দেবে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশি ৯৭ শতাংশ পণ্যে শুল্ক সুবিধা দেবে দক্ষিণ কোরিয়া

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে স্বাক্ষরিত হয়েছে ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি–সেপা। এই চুক্তির ফলে দক্ষিণ কোরিয়ার বাজারে বাংলাদেশের ৯৭ শতাংশ পণ্য ও সেবা অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা পাবে। অন্যদিকে, বাংলাদেশের বাজারে দক্ষিণ কোরিয়ার ৮৭ শতাংশ পণ্য পাবে বিশেষ শুল্ক সুবিধা। ৪ আগস্ট (মঙ্গলবার) সচিবালয় সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।
 
মন্ত্রী বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ে দুই দেশের প্রতিনিদের উপস্থিতি সেপা চুক্তি সাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, বাংলাদেশ থেকে তৈরি পোশাক, চামড়া ও পাটজাত পণ্য রপ্তানিতে বড় সুবিধা পাওয়া যাবে। বিনিময়ে দক্ষিণ কোরিয়ার নির্দিষ্ট কিছু কৃষি পণ্য এবং প্লাস্টিক পণ্য বাংলাদেশের বাজারে বিশেষ সুবিধা পাবে।

বাণিজ্যমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিয়ে যাওয়ার যে লক্ষ্য, তা অর্জনে দক্ষিণ কোরিয়া একটি ঘনিষ্ঠ অংশীদার হিসেবে কাজ করবে। এই চুক্তি বিপুল বিনিয়োগ আকর্ষণ করবে বলেও মনে করেন তিনি।

এ সময় দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী জানান, এই চুক্তি দুই দেশের সরবরাহ ব্যবস্থা এবং ডিজিটাল রূপান্তরে বড় ভূমিকা রাখবে। কোরিয়ান কোম্পানিগুলোর জন্য বাংলাদেশে বাণিজ্য সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz