শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে • ‘পতনের দ্বারপ্রান্তে মোদি’, সোমবার দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের • ব্যাংক খাতের ক্ষতি পোষাতে বছরে ৬০ হাজার কোটি টাকা লাগবে : গভর্নর • চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী • ভারতে তরুণদের বিক্ষোভ, এবার অভিনেতা ইমরান খান আটক • প্রধানমন্ত্রীর জাপান সফরে বাণিজ্য-বিনিয়োগকে অগ্রাধিকার দেবে ঢাকা • মোদি সরকারের পতন অনিবার্য : রাহুল গান্ধী • ২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করতে চাই • বিতর্ক পেছনে ফেলে রোনালদোর গোল, জয়ে ফিরল আল নাসর • প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​শিক্ষাপ্রতিষ্ঠানে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু হচ্ছে : নাহিদ ইসলাম

​শিক্ষাপ্রতিষ্ঠানে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু হচ্ছে : নাহিদ ইসলাম

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড গড়ে তোলা হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু রাজনীতির ধারা জারি রাখতে হবে। ৪ আগস্ট (মঙ্গলবার) রাজধানীর আফতাবনগরে জাতীয় ছাত্রশক্তির সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ভেদাভেদ ভুলে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মাদরাসা শিক্ষার্থীদের ঐক্যের কারণেই জুলাই গণঅভ্যুত্থান হয়েছে। অথচ এই সরকার এখন পর্যন্ত জুলাইয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়ে কোনো ঘোষণা দেয়নি। বিএনপি সরকার জুলাইয়ে যারা অংশীদার তাদের কোনো স্বীকৃতি দিতে চায় না। কারণ তারা হীনমন্যতায় ভোগে যে, তারা আন্দোলনে অংশ নিতে পারেনি।

এসময় বিএনপি শুধু তাদের ১৬ বছরের ইতিহাস টানতে চায়। কিন্তু বিএনপির কোনো একক আন্দোলনের ইতিহাস নেই বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম।

সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, সংশোধন কমিটির নামে প্রহসন করা হচ্ছে। সরকার একদিকে গণরায়কে প্রত্যাখ্যান করছে। আরেকদিকে পেশিশক্তি ও রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছে।

নাহিদ ইসলাম বলেন, এদেশের রাজনীতিতে ফ্যাসিস্টদের আর পুনর্বাসন হবে না। কিন্তু অনেকেই তাদের সহায়তা করছে। এতে তারা নানাভাবে ষড়যন্ত্র করার চেষ্টা চালাচ্ছে।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz