রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• ফ্লোরিডা উপকূলে আঘাত হানল শক্তিশালী হ্যারিকেন ‘ইসাইয়াস’ • ফেসবুকে ১৭ দিনের সম্পর্ক, রাজুর ডাকে কক্সবাজার যায় তাজমিন • মুক্তি পেলেন কেজরিওয়াল ও মমতা • পেনসিলভানিয়ায় বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯ • প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে • ‘পতনের দ্বারপ্রান্তে মোদি’, সোমবার দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের • ব্যাংক খাতের ক্ষতি পোষাতে বছরে ৬০ হাজার কোটি টাকা লাগবে : গভর্নর • চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী • ভারতে তরুণদের বিক্ষোভ, এবার অভিনেতা ইমরান খান আটক • প্রধানমন্ত্রীর জাপান সফরে বাণিজ্য-বিনিয়োগকে অগ্রাধিকার দেবে ঢাকা

রবিবার, ১১ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর

ফাইল ছবি

বিজ্ঞাপন
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়নপত্র ফরম বিক্রি শুরু হবে ১৫ সেপ্টেম্বর। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তা সংগ্রহ করা যাবে। ফরম পূরণ করে আগামী ১৬ সেপ্টেম্বর কেন্দ্রীয় দপ্তর শাখায় জমা দিতে হবে। আগামী ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় বিএনপির চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে দলীয় মনোনয়নপ্রত্যাশী নেতাকর্মীদের সাক্ষাৎকারের পর চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হবে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মু. মুনির হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে নির্বাচন কমিশনের শিডিউল অনুযায়ী, আগামী ২৭ সেপ্টেম্বর রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে। মনোনয়নপত্র বাছাই ২৯ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ৮ অক্টোবর এবং ভোট গ্রহণ ২৯ অক্টোবর।

বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় গত ২০ আগস্ট আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz