বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• যেই ভূতে শেখ হাসিনাকে ধরেছিল, সেই ভূতে বিএনপিকে ধরেছে: মামুনুল হক • সৌদির স্বার্থ রক্ষায় এরদোয়ানকে হস্তক্ষেপের অনুরোধ করতে পারি : ট্রাম্প • ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে? • দাওয়াতে যাওয়ার পথে গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ মৃত ১১ • সাবিলার সংসারে ভাঙনের সুর! • দুই বাংলাদেশির মরদেহ ফেরাতে সৌদির সহায়তা চান শামা ওবায়েদ • যেভাবে জুলাই সনদে স্বাক্ষর করেছে বিএনপি, সেভাবেই বাস্তবায়ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী • মোদির মন্ত্রিসভা থেকে প্রতিমন্ত্রীর পদত্যাগ • পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন • ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা অন্তর্বর্তী সরকারের সাবেক ১২ উপদেষ্টার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​পাকিস্তানে পুলিশ সদর দপ্তরে আত্মঘাতী হামলায় নিহত বেড়ে ৩১

​পাকিস্তানে পুলিশ সদর দপ্তরে আত্মঘাতী হামলায় নিহত বেড়ে ৩১

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় কোহাত জেলায় পুলিশ সদর দপ্তরে হামলা ও বিস্ফোরণে ধসে পড়া মসজিদের ধ্বংসাবশেষ। ছবি : এএফপি

বিজ্ঞাপন
পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাত জেলায় পুলিশ সদর দপ্তর ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা এবং বন্দুকযুদ্ধে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩১ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে অন্তত ১৬ জন পুলিশ সদস্য রয়েছেন। ১৯ সেপ্টেম্বর (শনিবার) ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের বরাতে সংবাদ সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে। 

এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, জঙ্গি হামলা ও আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত অন্তত ১৬ জন পুলিশ সদস্যসহ অন্তত ৩১ জন প্রাণ হারিয়েছেন এবং ১০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। হামলায় জড়িত অবশিষ্ট হামলাকারীদের নির্মূল করতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াই ও অভিযান এখনও অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

প্রতিবেদনে জানানো হয়, গতকাল জুমার নামাজের সময় বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে কোহাত পুলিশ লাইন্স সংলগ্ন মসজিদে আত্মঘাতী হামলা চালানো হয়। মূল বিস্ফোরণের পরপরই একাধিক সশস্ত্র বন্দুকধারী পুলিশ কমপাউন্ডের ভেতরে ঢোকার চেষ্টা করে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এতে মসজিদের ছাদ ভেঙে পড়ে বহু মানুষ ও ভেতরে থাকা পুলিশ সদস্য হতাহত হন।

হামলার ভয়াবহতায় পুলিশ সদর দপ্তরের প্রধান প্রাচীর ও ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আহতদের স্থানীয় ও নিকটস্থ সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। নিরাপত্তা বাহিনী ও উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে অনুসন্ধান অভিযান চালিয়ে যাচ্ছে।

সাম্প্রতিক সময়ে আফগানিস্তান সীমান্তসংলগ্ন খাইবার পাখতুনখোয়া প্রদেশে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর একের পর এক জঙ্গি হামলার ঘটনা ঘটছে। এই বর্বরোচিত হামলার ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও স্থানীয় প্রশাসন।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz