শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• রাষ্ট্রদূতকে ফি‌রিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী • ইসরায়েলের নির্বাচন যেন ‘গণহত্যার’ বিচার বিলম্বিত না করে : অ্যামনেস্টি • মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার • একাত্তরে দেশবিরোধী ভূমিকার জন্যই আ. লীগের সমর্থন চায় জামায়াত : রিজভী • সীমান্ত দিয়ে মাদক, অস্ত্র ও টাকা ঢুকলে সেই সরকারের দরকার নেই: জামায়াত আমির • মাঠের সাফল্য ও মানবিক কাজের স্বীকৃতি আস্তুরিয়াস পুরস্কার পেলেন মেসি • গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট • যে আমল করলে বিয়ে হয় সহজে • বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল • ‘জামায়াত আমিরের ডিভাইস না দেওয়ার পেছনে বড় অপরাধ লুকানোর বিষয় আছে’

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​জ্বালানি খাতে সরকারের নীতিতে ধারাবাহিকতা বজায় থাকবে: পরিবেশ প্রতিমন্ত্রী

​জ্বালানি খাতে সরকারের নীতিতে ধারাবাহিকতা বজায় থাকবে: পরিবেশ প্রতিমন্ত্রী

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের মানুষ ও সামগ্রিক রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় রাতারাতি কোনো পরিবর্তন আসেনি, ফলে জ্বালানি এবং তেল-গ্যাস খাতে সরকারের নীতিমালায় ধারাবাহিকতা বজায় থাকবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। ২১ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে যশোর জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চলমান উন্নয়ন কার্যক্রম সংক্রান্ত এক মতবিনিময় সভার বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, প্রথাগত তেল ও গ্যাসের পাশাপাশি সরকার নবায়নযোগ্য জ্বালানি বিশেষ করে সৌরবিদ্যুতের পরিধি উল্লেখযোগ্য হারে বাড়ানোর ওপর জোর দিচ্ছে। সরকারি বিভিন্ন দফতরের ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে একদিকে যেমন জীবাশ্ম জ্বালানি সাশ্রয় হবে, অন্যদিকে পরিবেশবান্ধব টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।  

এ ছাড়া আসন্ন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা জোরদার ও সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। উৎসবমুখর পরিবেশে পূজা সম্পন্ন করতে স্থানীয় বেসামরিক প্রশাসন ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়নের কঠোর নির্দেশ দেন পরিবেশ প্রতিমন্ত্রী। 

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz