শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালাবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প • রান্নাঘর ঝাড়ু দিচ্ছিলেন, ফোনে এল নোবেল জয়ের খবর • শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে, এর বিকল্প নেই • পাকিস্তানের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেল বাংলাদেশ • ইউক্রেনে দুই বাসে রুশ হামলা, নিহত ৩৩, আহত ১৮ • বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে • প্রধানমন্ত্রীর নতুন বিশেষ সহকারী গিয়াস উদ্দিন • রংপুরে ৪ খুন : সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত • প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের সাক্ষাৎ • স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস শেখাতে ব্রুকলিনে ৪ হাজার ডলার

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীর গুলিতে শিক্ষক আহত, গ্রেপ্তার ১

​যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীর গুলিতে শিক্ষক আহত, গ্রেপ্তার ১

বিজ্ঞাপন



মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে শিক্ষককে গুলি করে গুরুতর আহত করার অভিযোগে ১৩ বছর বয়সী এক শিক্ষার্থীকে আটক করেছে দেশটির পুলিশ। ২৮ সেপ্টেম্বর (সোমবার) রাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবিসি নিউজে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

হবস শহর পুলিশ বিভাগের প্রধান জেমস জোন্স এক সংবাদ সম্মেলনে জানান, গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে হবস শহরের ‘হাইল্যান্ড মিডল স্কুলে’ এ গুলির ঘটনা ঘটে। ক্লাসের বিরতিকালে অভিযুক্ত শিক্ষার্থী বাইরে বের হয়। এ সময় শিক্ষক কেলি ম্যাথিউস ভবনের কোণ পার হতেই কোনো কথাবার্তা ছাড়াই ওই কিশোর তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। 

আহত শিক্ষক কেলি ম্যাথিউসকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা সংকটাপন্ন হলেও বর্তমানে তা স্থিতিশীল রয়েছে। 

পুলিশ প্রধান জোন্স আরও জানান, ঘটনার পরপরই অভিযুক্ত কিশোর ঘটনাস্থল থেকে পালিয়ে কাছের এক আবাসিক এলাকায় চলে যায়। তবে পুলিশ ধাওয়া দিয়ে কয়েক ব্লকের মধ্যেই তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তার কাছ থেকে একটি সেমি-অটোমেটিক পিস্তল উদ্ধার করা হয়েছে। 

পুলিশ এখনও এ ঘটনার পেছনের সুনির্দিষ্ট কারণ বা কোনো দ্বন্দ্বের কথা প্রকাশ করেনি। তবে হামলাকারী কিশোরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার পর বিদ্যালয় এলাকা এবং আশেপাশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পুলিশি টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ঠিকানা/এসআর

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz