বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• যেই ভূতে শেখ হাসিনাকে ধরেছিল, সেই ভূতে বিএনপিকে ধরেছে: মামুনুল হক • সৌদির স্বার্থ রক্ষায় এরদোয়ানকে হস্তক্ষেপের অনুরোধ করতে পারি : ট্রাম্প • ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে? • দাওয়াতে যাওয়ার পথে গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ মৃত ১১ • সাবিলার সংসারে ভাঙনের সুর! • দুই বাংলাদেশির মরদেহ ফেরাতে সৌদির সহায়তা চান শামা ওবায়েদ • যেভাবে জুলাই সনদে স্বাক্ষর করেছে বিএনপি, সেভাবেই বাস্তবায়ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী • মোদির মন্ত্রিসভা থেকে প্রতিমন্ত্রীর পদত্যাগ • পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন • ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা অন্তর্বর্তী সরকারের সাবেক ১২ উপদেষ্টার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

ইরানের সর্বোচ্চ নেতা খামেনি আহত: হেগসেথ

ইরানের সর্বোচ্চ নেতা খামেনি আহত: হেগসেথ

বিজ্ঞাপন
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে ঘিরে ধোঁয়াশা আরও ঘনীভূত হয়েছে। তার বেঁচে থাকা নিয়েই যখন প্রশ্ন উঠছে, তখনই মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিটার ব্রায়ান হেগসেথ দাবি করেছেন এক হামলায় তিনি আহত হয়েছেন। তবে তেহরানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

ওয়াশিংটনে এক ব্রিফিংয়ে হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর খামেনি গুরুতরভাবে আহত হয়েছেন এবং তিনি জনসমক্ষে আসছেন না। তার ভাষ্য অনুযায়ী, খামেনি বর্তমানে আত্মগোপনে থেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন।

হামলার পর থেকে খামেনির কোনো সরাসরি ভিডিও বার্তা প্রকাশ না হওয়ায় তার শারীরিক অবস্থা নিয়ে জল্পনা বাড়ছে। কেবল লিখিত বিবৃতি প্রকাশিত হলেও তার সুস্থতা নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্লেষকেরা।

অন্যদিকে, ইরান সরকার এখনো খামেনির আহত হওয়ার বিষয়টি নিশ্চিত বা অস্বীকার করেনি। ফলে বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে।

বিশ্লেষকদের মতে, চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের এ ধরনের বক্তব্য কৌশলগত চাপ তৈরির অংশও হতে পারে। বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে সংঘাত ও অনিশ্চয়তা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz