বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• ১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ • সাহিত্যে নোবেল পেলেন কানাডীয় লেখিকা অ্যান কার্সন • সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন • বিশ্বের চোখে বাংলাদেশের  মর্যাদা ব্যাপক ক্ষুণ্ন করছে শাহজালাল বিমানবন্দর! • শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন • জঙ্গল সলিমপুরে হবে পুলিশ একাডেমি : স্বরাষ্ট্রমন্ত্রী • নিউইয়র্কে নিখোঁজের পাঁচ দিন পর বাংলাদেশি খোকনের মরদেহ উদ্ধার • চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি সই • বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু • নিরাপদ পানির নিশ্চয়তায় ২৫ হাজার কোটি টাকার সমন্বিত প্রকল্প হাতে নিচ্ছে সরকার

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

জঙ্গল সলিমপুরে হবে পুলিশ একাডেমি : স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গল সলিমপুরে হবে পুলিশ একাডেমি : স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে সারদার মতো পুলিশ একাডেমি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ছাড়া রোহিঙ্গা ক্যাম্পে রামুর ১০ পদাতিক ডিভিশনের নেতৃত্বে দুটি ক্যাম্প করা হবে বলেও জানান তিনি। ৮ অক্টোবর (বৃহস্পতিবার) রোহিঙ্গা সমস্যা এবং চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা নিয়ে বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি এবং পাশেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার নির্মাণ করা হবে। সলিমপুরের সন্ত্রাসীদের হটিয়ে সুশাসন নিশ্চিত করা হবে।

রোহিঙ্গা ক্যাম্প নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে মাদক কারবারি এবং মানবপাচারের ঘটনায় আইন-শৃঙ্খলার অবনতি ঠেকাতে এ জাতীয় ঘটনায় তদন্তে কাজ করছে আইন-শৃঙ্খলা বাহিনী।

এ কারণে রঙ্গিখালী এবং নোয়াখালী পাড়ায় দুটি সেনাক্যাম্প স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্যাম্পের বিভিন্ন স্থান সিসিটিভির আওতায় আনা হবে।

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মন্ত্রী বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব। জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সহযোগিতায় তাদের প্রত্যাবসন সম্ভব।

ঠিকানা/এএস 

 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz