বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী মার্কিন প্রতিষ্ঠান • ১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ • সাহিত্যে নোবেল পেলেন কানাডীয় লেখিকা অ্যান কার্সন • সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন • বিশ্বের চোখে বাংলাদেশের  মর্যাদা ব্যাপক ক্ষুণ্ন করছে শাহজালাল বিমানবন্দর! • শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন • জঙ্গল সলিমপুরে হবে পুলিশ একাডেমি : স্বরাষ্ট্রমন্ত্রী • নিউইয়র্কে নিখোঁজের পাঁচ দিন পর বাংলাদেশি খোকনের মরদেহ উদ্ধার • চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি সই • বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ

১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
আগামী ১২ অক্টোবর কমিশন সভা শেষে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ এবং কয় ধাপে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে তা আনুষ্ঠানিকভাবে জানাবে নির্বাচন কমিশন (ইসি)। ৮ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

ইউপি নির্বাচন সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সানাউল্লাহ বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আমাদের সার্বিক প্রস্তুতি চলছে। আগামী সোমবার কমিশনের একটি গুরুত্বপূর্ণ সভা নির্ধারিত রয়েছে। ওই সভা শেষেই ঘোষণা করা হবে ইউপি নির্বাচন কবে থেকে শুরু হবে এবং কোন ধাপের ভোট কোন তারিখে অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, সারা দেশের হাজারেরও বেশি ইউনিয়ন পরিষদের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে এবং বেশ কিছু ইউপিতে মেয়াদ শেষের পথে। মাঠ পর্যায়ে স্থানীয় সরকারের এই বৃহৎ নির্বাচনের আবহ ইতোমধ্যেই তৈরি হয়েছে। সোমবারের কমিশন সভায় নির্বাচনের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ভোটার তালিকা হালনাগাদদের বিষয়গুলো নিয়ে চূড়ান্ত আলোচনার পর ভোটের রূপরেখা স্পষ্ট করা হবে।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz