রবিবার, ১১ অক্টোবর ২০২৬

রবিবার, ১১ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

পিক্সেল ওয়াচে ‘সেইফটি সিগনাল’ ফিচার বন্ধ করছে গুগল

পিক্সেল ওয়াচে ‘সেইফটি সিগনাল’ ফিচার বন্ধ করছে গুগল

বিজ্ঞাপন
স্মার্টওয়াচ ব্যবহারকারীদের জন্য জরুরি নিরাপত্তা ফিচারের সুবিধা সীমিত করতে যাচ্ছে মার্কিন সার্চ জায়ান্ট গুগল।
আলাদা সেলুলার প্ল্যান ছাড়াই এলটিই সংযোগের মাধ্যমে জরুরি সেবা পাওয়ার জনপ্রিয় টুলটি বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়তে পারেন ডিভাইসটির পুরনো ব্যবহারকারীরা।

প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট প্রতিবেদনে লিখেছে, ২০২৬ সালের শেষ নাগাদ নিজেদের জনপ্রিয় ‘সেইফটি সিগনাল’ ফিচারের সমর্থন একেবারে বন্ধ করে দিতে যাচ্ছে গুগল।

সেলুলার বা ওয়্যারলেস প্ল্যান ছাড়াই এলটিই সংযোগের মাধ্যমে স্মার্টওয়াচে জরুরি নিরাপত্তা ফিচারগুলো চালু রাখার জন্যই টুলটি ডিজাইন করেছিল কোম্পানিটি।

স্মার্টওয়াচে নিজস্ব কোনো মোবাইল ডেটা বা ওয়্যারলেস প্ল্যান না থাকলেও এর মাধ্যমে জরুরি এসওএস, ফল ডিটেকশন ও জরুরি যোগাযোগের মাধ্যমগুলোর মধ্যে কল করার মতো গুরুত্বপূর্ণ সুবিধা মিলত।

গুগলের এলটিই-সক্ষম ‘পিক্সেল ওয়াচ ২’ ও ‘পিক্সেল ওয়াচ ৩’ মডেলেই কেবল সেইফটি সিগনাল ফিচারটি অফার করত। এখন এই স্মার্টওয়াচ দুটির উভয় সংস্করণ থেকেই ফিচারটির সমর্থন ধীরে ধীরে গুটিয়ে নিচ্ছে গুগল।

গুগল বলেছে, বর্তমান ‘সেইফটি সিগনাল’ ব্যবহারকারীরা আসন্ন এ পরিবর্তন সম্পর্কে আগাম সতর্কবার্তা হিসেবে ইমেইল ও পুশ নোটিফিকেশন পাবেন।

ইমেইল পাঠানোর তারিখ থেকে শুরু করে নির্দিষ্ট ৩০ দিনের ট্রানজিশনের মধ্যে ফিচারগুলো ব্যবহারের সুযোগ থাকবে। তবে আগামী ১২ ডিসেম্বরের মধ্যে সেইফটি সিগনালে থাকা সব সুবিধা ও এর অ্যাক্সেস বন্ধ হয়ে যাবে।

এদিকে, সেইফটি সিগনাল টুলের আওতায় থাকা জরুরি বিভিন্ন ফিচার পুরোপুরি অকেজো হয়ে যাচ্ছে না।

স্মার্টওয়াচ ব্যবহারকারীরা ওয়াই-ফাই নেটওয়ার্কের সঙ্গে সংযোগ থাকা অবস্থায় বা ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোনের সঙ্গে পেয়ার করা অবস্থায় এসব টুলের সুবিধা নিতে পারবেন।

এ ছাড়াও, ঘড়িটিতে যদি কোনো অপারেটরের সক্রিয় সেলুলার লাইন বা ডেটা প্ল্যান সংযোগ থাকে তবে এসব ফিচার আগের মতোই ব্যবহার করা যাবে।

ঠিকানা/এসআর

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz