শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালাবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প • রান্নাঘর ঝাড়ু দিচ্ছিলেন, ফোনে এল নোবেল জয়ের খবর • শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে, এর বিকল্প নেই • পাকিস্তানের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেল বাংলাদেশ • ইউক্রেনে দুই বাসে রুশ হামলা, নিহত ৩৩, আহত ১৮ • বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে • প্রধানমন্ত্রীর নতুন বিশেষ সহকারী গিয়াস উদ্দিন • রংপুরে ৪ খুন : সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত • প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের সাক্ষাৎ • স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস শেখাতে ব্রুকলিনে ৪ হাজার ডলার

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

রসায়নে যৌথভাবে নোবেল পেলেন হেনরি কাগন ও কেনসো সোয়াই

রসায়নে যৌথভাবে নোবেল পেলেন হেনরি কাগন ও কেনসো সোয়াই

বিজ্ঞাপন
চলতি বছর রসায়নে নোবেল পুরস্কার অর্জন করেছেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী। ফরাসি রসায়নবিদ হেনরি কাগন এবং জাপানি রসায়নবিদ কেনসো সোয়াই যৌথভাবে এবারের নোবেল পুরস্কার লাভ করেছেন।

বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টার দিকে সুইডিশ অ্যাকাডেমি ২০২৬ সালের রসায়নে নোবেল বিজয়ীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে।

এর আগে, গত বছর ‘মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক’ উদ্ভাবনের জন্য রসায়নে নোবেল জিতেছিলেন তিন বিজ্ঞানী—সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন এবং ওমর এম ইয়াগি।
উল্লেখ্য, ১৯০১ সাল থেকে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। ডিনামাইট আবিষ্কারক সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের উইল অনুযায়ী পদার্থ, রসায়ন, চিকিৎসা, শান্তি ও সাহিত্য—এই পাঁচটি খাতে বিশেষ অবদানের জন্য পুরস্কার প্রদান করা হয়।

পরবর্তীতে ১৯৬৯ সাল থেকে এর সঙ্গে অর্থনীতি বিভাগ যুক্ত হয়। এখন পর্যন্ত রসায়নশাস্ত্রে মোট ১১৭ বার নোবেল পুরস্কার দেওয়া হয়েছে এবং সব মিলিয়ে ১৯৯৮ জন এই সর্বোচ্চ সম্মান অর্জন করেছেন। এই ক্যাটাগরিতে সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে ২০১৮ সালে ৯৭ বছর বয়সে নোবেল জিতেছিলেন জন বি গুডএনাফ, আর সবচেয়ে কমবয়সী হিসেবে ১৯৩৫ সালে মাত্র ৩৫ বছর বয়সে এই পদক পেয়েছিলেন ফেদ্রিক জোলিয়ট।

ঠিকানা/এসআর

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz