সোমবার, ১২ অক্টোবর ২০২৬

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

রোনালদো-কার্লোসের ছোঁয়ায় ব্রাজিলিয়ান ক্লাবের ঐতিহাসিক সাফল্য

রোনালদো-কার্লোসের ছোঁয়ায় ব্রাজিলিয়ান ক্লাবের ঐতিহাসিক সাফল্য

ছবি :সংগৃহীত

বিজ্ঞাপন
ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও ও রবার্তো কার্লোসের মালিকানাধীন ক্লাব ইন্টার দে লিমেইরা অর্জন করেছে এক অসাধারণ ক্রীড়াসাফল্য। ব্রাজিলের তৃতীয় বিভাগ (সেরি সি) থেকে দেশটির দ্বিতীয় বিভাগে উন্নীত হয়েছে ক্লাবটি। সেরি সির নাটকীয় শেষ রাউন্ডে হারের স্বাদ পেলেও দীর্ঘ ৩৫ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই ঐতিহাসিক সাফল্য পেল দলটি।

সাও পাওলোর ক্লাবটি গ্রুপ ‘বি’-এর চূড়ান্ত পয়েন্ট তালিকায় ব্রুসকে গোল ব্যবধানে পেছনে ফেলে দ্বিতীয় স্তরে ঐতিহাসিক প্রত্যাবর্তন নিশ্চিত করে। ব্রাজিলিয়ান কিংবদন্তি জুটির করপোরেট মালিকানাধীন আসার পর ক্লাবটির পারফরম্যান্সে এই দুর্দান্ত রূপান্তর ঘটে। গ্রুপ চ্যাম্পিয়ন ফেরোভিয়ারিয়ার কাছে ২-০ গোলে হেরে গেলেও নিকটতম প্রতিদ্বন্দ্বীরা নিজেদের ম্যাচ ড্র করায় সেরি বি-তে ওঠার টিকিট নিশ্চিত হয়ে যায় ইন্তার দে লিমেইরার।

পদোন্নতি নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই ক্লাবটির অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আনন্দের বন্যা বয়ে যায়।


ক্লাবের অন্যতম বিনিয়োগকারী ও কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও সামাজিক যোগাযোগমাধ্যমে এই আনন্দ উৎসবে যোগ দিতে বিন্দুমাত্র দেরি করেননি। ক্লাবের সেই ঘোষণাটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে তিনি সংক্ষিপ্ত অথচ উচ্ছ্বসিত বার্তা দেন, ‘ভামো’, সঙ্গে জুড়ে দেন তিনটি হাততালির ইমোজি।

ঠিকানা/এএস

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz