শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• ফের আটক দিল্লিতে অভিজিৎ দীপকে • অভিজিৎ দিপকের বাড়িতে গিয়ে কর্মসূচি বন্ধে পুলিশের নোটিশ • ‘বার পরীক্ষায়’ ফেল করেছিলেন ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি • শেখ হাসিনা সরকারের পথেই বর্তমান সরকার হাঁটছে : জামায়াত আমির • বিশ্বব্যাংকের সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ : অর্থমন্ত্রী • দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু • তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে ভবিষ্যতের বাংলাদেশ : ডেপুটি স্পিকার • ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য : বিশ্বব্যাংক-আইএমএফ • বিএসএফের হাতে আটক ২ পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি • মেয়ের ছবি প্রকাশ করে অভিনেতা অপূর্বর আবেগঘন বার্তা

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

নিউইয়র্কে ভোটার নিবন্ধনের শেষ দিন ২৪ অক্টোবর

নিউইয়র্কে ভোটার নিবন্ধনের শেষ দিন ২৪ অক্টোবর

বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আগামী ৩ নভেম্বর অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে ভোট দিতে আগ্রহী যোগ্য নাগরিকদের নতুন ভোটার হিসেবে নিবন্ধনের শেষ দিন ২৪ অক্টোবর। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন না করলে আসন্ন নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ নাও মিলতে পারে। তাই যোগ্য নাগরিকদের দ্রুত নিবন্ধনের অবস্থা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে নির্বাচন কর্তৃপক্ষ।
নিউইয়র্কে ভোটার নিবন্ধনের জন্য অনলাইনে, ডাকযোগে অথবা সরাসরি আবেদন করার সুযোগ রয়েছে। নিউইয়র্ক স্টেট বোর্ড অব ইলেকশনস এবং নিউইয়র্ক সিটি বোর্ড অব ইলেকশনসের সরকারি ওয়েবসাইটে নিবন্ধন-প্রক্রিয়া, যোগ্যতা ও সময়সীমা সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে।
ভোটার হিসেবে নিবন্ধিত হতে আবেদনকারীকে যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হবে। নির্বাচনের দিন তার বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং সংশ্লিষ্ট নির্বাচনের আগে নিউইয়র্ক অঙ্গরাজ্য ও সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা হিসেবে অন্তত ৩০ দিন বসবাস করতে হবে। তবে ১৬ ও ১৭ বছর বয়সীরাও আগাম নিবন্ধন করতে পারবেন। তাদের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে ভোট দেওয়ার সুযোগ থাকবে না।
অনলাইনে নিবন্ধনের জন্য নিউইয়র্ক স্টেটের ভোটার নিবন্ধন পোর্টাল ব্যবহার করা যায়। এ ক্ষেত্রে আবেদনকারীর একটি ঘণ.মড়া ওউ প্রয়োজন হবে। আগে থেকে অ্যাকাউন্ট থাকলে সেটি ব্যবহার করেই আবেদন করা যাবে। নতুন অ্যাকাউন্ট তৈরি করেও নিবন্ধন-প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব।
সরাসরি নিবন্ধন করতে আগ্রহীরা নিজ কাউন্টির বোর্ড অব ইলেকশনস অফিস, অনুমোদিত সরকারি সংস্থার নিবন্ধনকেন্দ্র অথবা ডিপার্টমেন্ট অব মোটর ভেহিকলসের (ডিএমভি) মাধ্যমে আবেদন করতে পারবেন। ডাকযোগে আবেদন করতে হলে ভোটার নিবন্ধন ফরম পূরণ করে সংশ্লিষ্ট কাউন্টির নির্বাচন অফিসে পাঠাতে হবে। ফরমটি প্রিন্ট করে স্বাক্ষর ও তারিখ দিতে হবে। ডাকযোগে পাঠানো আবেদনও নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে হবে।
বাংলাভাষী প্রবাসীদের সুবিধার্থে নিউইয়র্ক স্টেট বোর্ড অব ইলেকশনসের ওয়েবসাইটে বাংলায় ভোটার নিবন্ধন ফরম পাওয়া যাচ্ছে। আবেদনকারীরা বাংলা ফরম ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে পারবেন। এরপর ফরমটি প্রিন্ট করে স্বাক্ষর ও তারিখ দিয়ে ডাকযোগে অথবা সরাসরি সংশ্লিষ্ট নির্বাচন অফিসে জমা দিতে হবে। ইংরেজির পাশাপাশি স্প্যানিশ, চীনা, কোরীয়, তাগালগ, উর্দুসহ আরও কয়েকটি ভাষায় ফরমের ব্যবস্থা রয়েছে।
পরিচয় যাচাইয়ের জন্য আবেদনকারী নিউইয়র্কের ড্রাইভিং লাইসেন্স বা নন-ড্রাইভার আইডির নম্বর দিতে পারেন। এসব পরিচয়পত্র না থাকলে সামাজিক নিরাপত্তা নম্বরের শেষ চারটি সংখ্যা দেওয়ার সুযোগ রয়েছে। আবেদনকারীর কাছে এসব তথ্য না থাকলে ফরমের নির্দেশনা অনুযায়ী বিকল্প পদ্ধতিতে পরিচয় যাচাইয়ের ব্যবস্থা থাকতে পারে।
ভোটার নিবন্ধনের সময় কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়া বাধ্যতামূলক নয়। আবেদনকারী চাইলে ডেমোক্র্যাটিক, রিপাবলিকান বা অন্য কোনো স্বীকৃত রাজনৈতিক দলের সদস্য হিসেবে নিবন্ধিত হতে পারেন। আবার কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকার বিকল্পও রয়েছে। তবে নিউইয়র্কে সাধারণত কোনো দলের প্রাইমারি নির্বাচনে ভোট দিতে হলে সংশ্লিষ্ট দলের সদস্য হিসেবে নিবন্ধিত থাকতে হয়।
নিউইয়র্ক সিটি বোর্ড অব ইলেকশনসের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ১৯ অক্টোবর ঠিকানা পরিবর্তনের আবেদন করার শেষ দিন এবং ২৪ অক্টোবর নতুন ভোটার নিবন্ধনের শেষ দিন। তাই যারা সম্প্রতি বাসা পরিবর্তন করেছেন, তাদের নিবন্ধনের তথ্যও হালনাগাদ করা প্রয়োজন।
ভোটার নিবন্ধন ও আবেদন-সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য নিউইয়র্ক স্টেট বোর্ড অব ইলেকশনসের সরকারি ওয়েবসাইট elections.ny.gov/register-vote  এবং যুক্তরাষ্ট্র সরকারের ভোটার-বিষয়ক ওয়েবসাইট াড়ঃব.মড়া পরিদর্শন করা যেতে পারে। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করা এবং নিজের ভোটার তথ্য যাচাই করার মাধ্যমে যোগ্য নাগরিকেরা আসন্ন নির্বাচনে ভোট দেওয়ার প্রস্তুতি নিতে পারবেন।

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz