বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ শিশু ও শিক্ষকের মৃত্যু

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ শিশু ও শিক্ষকের মৃত্যু

পাকিস্তানের পেশোয়ারে বেসরকারি স্কুলের ছাদ ধসের পর উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। ছবি: জিও নিউজ

বিজ্ঞাপন
পাকিস্তানের পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২৮ শিশু ও এক নারী শিক্ষকের মৃত্যু হয়েছে। ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) শহরের দির কলোনিতে এ দুর্ঘটনা ঘটে।

লেডি রিডিং হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ২৮ শিশুর মরদেহ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ শিশু আহত হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, আহতের সংখ্যা ৪০ ছাড়িয়েছে।

দুর্ঘটনার পর ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন শিশু আটকা পড়ে বলে উদ্ধারকর্মীরা জানিয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে। এ ঘটনায় স্কুলের মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি উদ্ধার অভিযান দ্রুত শেষ করা এবং আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। খাইবার পাখতুনখাওয়ার গভর্নর ফয়সাল করিম কুন্দিও শোক প্রকাশ করে আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে বলেছেন।

ঘটনার তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বেসরকারি স্কুল নিয়ন্ত্রক কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে প্রাদেশিক শিক্ষা বিভাগ। সূত্র: জিও নিউজ

ঠিকানা/এএস

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz