শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

রাজনীতিবিদরা মুক্তিযুদ্ধের ইতিহাস লেখায় বিকৃত হয়েছে : স্পিকার

রাজনীতিবিদরা মুক্তিযুদ্ধের ইতিহাস লেখায় বিকৃত হয়েছে : স্পিকার

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
রাজনীতিবিদরা স্বাধীনতার ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস লেখা হয়নি। ফলে ইতিহাস বিকৃত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ১৭ অক্টোবর (শনিবার) রাজধানীর মহাখালীতে ‘সিনিয়র টাইগার্স’ এর অবসরপ্রাপ্ত সদস্যদের পুণর্মিলনী-২০২৬ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে দীর্ঘ কর্মজীবনের নানা স্মৃতি ও মুক্তিযুদ্ধের উত্তাল দিনের কথা তুলে ধরে স্পিকার হাফিজ উদ্দিন বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের একক কৃতিত্ব নয় বরং সাধারণ মানুষের অধিকার আদায়ে যুদ্ধ করা হয়েছে।

এসময় স্পিকার বলেন, মুক্তিযুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবদান যথাযথভাবে তুলে ধরা হয়নি। মুক্তিযুদ্ধে এই রেজিমেন্টের নেতৃত্বেই অনেকে ঐক্যবদ্ধ হয়েছিলেন।

অনুষ্ঠান শেষে হাফিজ উদ্দিন আহমদকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz