শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• নিউইয়র্কে হামের  সংক্রমণ বেড়েছে • ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন আর নেই • জে-১ ভিসা নিয়ে কড়াকড়ি, হার্ভার্ড-ইয়েলসহ ৯ বিশ্ববিদ্যালয়ে তদন্ত • জ্যামাইকায় বাংলাদেশ  সোসাইটির বাংলা স্কুলের  তৃতীয় শাখা চালু • ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের ২০২৬–২০২৭  মেয়াদের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন • আইসিসিকে ‘টুকরো টুকরো করে’ ভেঙে দেওয়ার হুমকি রুবিওর, মার্কিন নিষেধাজ্ঞায় বিশ্বজুড়ে প্রতিবাদ • আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন • পানামায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা • কুইন্সে ১২ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে নাজিম উদ্দিন গ্রেপ্তার • লুটপাটের টাকায় সজীব ওয়াজেদ জয় বিদেশে ফুর্তি করছেন : রাশেদ খাঁন

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কাজ নেই : স্পিকার

​সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কাজ নেই : স্পিকার

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
জাতীয় সংসদে চলমান বাজেট অধিবেশনে সম্প্রতি মন্ত্রীদের কম উপস্থিতি দেখা যাচ্ছে। এ নিয়ে প্রশ্ন তুলতে ভুলেননি বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ২৩ জুন (মঙ্গলবার) সংসদে পয়েন্ট অব অর্ডারে অনেক মন্ত্রীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

এ সময় শফিকুর রহমান বলেন, সংসদকে প্রাণবন্ত রাখতে শুরু থেকেই স্পিকার আহ্বান জানিয়ে আসছেন। কিন্তু অনেক সময় দেখা যায়, যে মন্ত্রণালয় নিয়ে আলোচনা হচ্ছে, সেই মন্ত্রণালয়ের কোনো প্রতিনিধি সংসদ কক্ষে উপস্থিত থাকেন না। এটা সংসদের মেজাজের সঙ্গে যায় কি না, স্পিকার সে সিদ্ধান্ত দেবেন।

জ্যেষ্ঠ নেতাদের অনুপস্থিতি তাদের আহত করে বলেও উল্লেখ করেন জামায়াত আমির। সেই সাথে অভিযোগ করেন, মাঝেমধ্যে দেখা যায়, সংসদ কক্ষে কোনো কোনো জায়গায় চার-পাঁচজন মিলে কথা বলছেন।

তার এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদ অধিবেশনে মন্ত্রীদের উপস্থিত থাকার তাগিদ দিয়ে বলেছেন, কোনো রাষ্ট্রীয় কাজ সংসদ অধিবেশনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়। সব রাষ্ট্রীয় কর্মকাণ্ডের মধ্যে সংসদ অধিবেশন সবচেয়ে বেশি গুরুত্ব পায়।

বিরোধীদলীয় নেতার বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্পিকারও জানান, তিনিও মাঝেমধ্যে সংসদ কক্ষে ছোট ছোট গ্রুপে কথাবার্তা চলতে দেখেন। সংসদ সদস্যদের এ ধরনের আলোচনা না করা এবং যথাসম্ভব নিজ আসনে বসে সংসদ কার্যক্রমে অংশ নেওয়ার অনুরোধ করেন।

এর আগে গতকাল সোমবারও মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিল বিরোধী দল।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz