শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• মাদকাসক্তি ও হতাশা থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই : রাষ্ট্রপতি • আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট-শপিং মল • ৩০ অক্টোবর শাহবাগে এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা • ছাত্রীকে ধর্ষণচেষ্টা, মাদ্রাসা ভাঙচুর করে আগুন দিল জনতা • সিন্ডিকেট সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে : নাহিদ ইসলাম • সৌদি আরবে হুতিদের হামলায় নিন্দা বাংলাদেশের • পশ্চিম তীর ‘অবরুদ্ধ’ করার নির্দেশ নেতানিয়াহুর • হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু, মোট মৃত্যু ১২১৪ • অপ্রতিম হত্যায় ৪ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল • সাইবার অপরাধ মোকাবিলা: প্রশিক্ষণ, ল্যাব ও বিশেষ ইউনিট গঠনের উদ্যোগ সরকারের

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট-শপিং মল

আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট-শপিং মল

ছবি: সংগৃহীত

বিজ্ঞাপন
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এতদিন শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সুবিধা ছিল। তবে সেই উৎসব শেষ হওয়ায় শুক্রবার (২৩ অক্টোবর) থেকে আগের স্বাভাবিক নিয়মে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখতে হবে। এ কারণে আজ থেকে দোকানপাট ও মার্কেট বন্ধের সময় দুই ঘণ্টা কমছে।

চলতি বছর সরকার বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যকর রাখার জন্য কয়েক দফায় দোকানপাট ও মার্কেট খোলা রাখার সময়সূচি পরিবর্তন করেছে। সবশেষ গত ৫ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেয় বিদ্যুৎ বিভাগ। সেই সময়সীমা শেষ হওয়ার কারণে আজ থেকে আবার আগের সময়সূচি কার্যকর হচ্ছে।

বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় বলা হয়েছিল, দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকানপাট বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। ২৩ অক্টোবর থেকে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার আগের নিয়ম বহাল থাকবে।

চলতি বছর জ্বালানিসংকটের প্রেক্ষাপটে একাধিকবার দোকানপাট বন্ধের সময় পরিবর্তন করা হয়। এপ্রিলের শুরুতে শপিং মল ও দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। পরে ব্যবসায়ীদের দাবির মুখে এক ঘণ্টা সময় বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত করা হয়।

এ ছাড়া কুরবানির ঈদকে সামনে রেখে ১২ মে থেকে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি প্রদান করা হয়। পরে জুনে সময়সীমা নির্ধারণ করা হয় রাত ৯টা পর্যন্ত। পরবর্তীতে ১২ আগস্ট বিদ্যুৎ সাশ্রয়ের কথা বিবেচনা করে আরও এক ঘণ্টা সময় কমিয়ে রাত ৮টা পর্যন্ত করা হয়। ওই সময় বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার নির্দেশনা দেয়া হয়।

ঠিকানা/এএস

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz