রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সর্বশেষ :

রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

জাতীয় নারীশক্তির আহ্বায়ক কমিটিতে তিন মুখ

জাতীয় নারীশক্তির আহ্বায়ক কমিটিতে তিন মুখ

বিজ্ঞাপন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী নারী সংগঠন জাতীয় নারীশক্তির নতুন আহ্বায়ক কমিটি (আংশিক) অনুমোদন দেওয়া হয়েছে।

আজ রোববার (২৫ অক্টোবর) দুপুরে জাতীয় নারীশক্তির নতুন আহ্বায়ক কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সংগঠনটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে জাতীয় নারীশক্তির বিদ্যমান কমিটি বাতিল করে নিম্নোক্ত আহ্বায়ক কমিটি (আংশিক) অনুমোদন করা হলো–

নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। অ্যাডভোকেট মনজিলা ঝুমাকে মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উপরোক্ত কমিটিকে আগামী পনেরো (১৫) দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের জন্য নির্দেশনা প্রদান করা হলো।

ঠিকানা/এসআর

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz