রবিবার, ১১ অক্টোবর ২০২৬

রবিবার, ১১ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​বিশ্বকাপে নকআউটের উত্তেজনা শুরু, শেষ বত্রিশে কে কার মুখোমুখি

​বিশ্বকাপে নকআউটের উত্তেজনা শুরু, শেষ বত্রিশে কে কার মুখোমুখি

ফ্রি কিকের জন‍্য বল বসাচ্ছেন লিওনেল মেসি।

বিজ্ঞাপন
গ্রুপ পর্বের রোমাঞ্চ শেষে এবার শুরু হচ্ছে উত্তর আমেরিকা বিশ্বকাপের সবচেয়ে কঠিন অধ্যায়—নকআউট পর্ব। এখানে ভুলের সুযোগ নেই। এক ম্যাচে হারলেই শেষ হয়ে যাবে শিরোপার স্বপ্ন, আর জিতলেই মিলবে পরের ধাপের টিকিট।

৪৮ দলের সম্প্রসারিত এই বিশ্বকাপে প্রথমবারের মতো নকআউট পর্ব শুরু হচ্ছে শেষ বত্রিশ থেকে। আগের সাতটি বিশ্বকাপে ৩২টি দল অংশ নেওয়ায় নকআউট শুরু হতো শেষ ষোলো দিয়ে। এবার দল বেড়ে ৪৮ হওয়ায় যুক্ত হয়েছে অতিরিক্ত একটি রাউন্ড।

গ্রুপ পর্বে ১২টি গ্রুপের প্রতিটির শীর্ষ দুই দল এবং তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা আটটি মিলিয়ে মোট ৩২টি দল জায়গা করে নিয়েছে নকআউটে। গ্রুপ পর্বে গোলবন্যা, অঘটন, নাটকীয় প্রত্যাবর্তন এবং কয়েকটি চমক মিলিয়ে জমে উঠেছিল আসর। এবার সেই উত্তেজনা আরও কয়েকগুণ বাড়তে যাচ্ছে।

স্বাগতিকদের মিশন
তিন স্বাগতিক দেশের তিনটিই নকআউটে উঠেছে।

'বি' গ্রুপের রানার্সআপ কানাডা প্রথম দিনই মাঠে নামবে। লস অ্যাঞ্জেলসে তারা মুখোমুখি হবে 'এ' গ্রুপের রানার্সআপ দক্ষিণ আফ্রিকার। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

'এ' গ্রুপে শতভাগ সাফল্যে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া মেক্সিকো আগামী বুধবার মেক্সিকো সিটিতে খেলবে একুয়েডরের বিপক্ষে।

অন্য স্বাগতিক যুক্তরাষ্ট্র 'ডি' গ্রুপের শীর্ষ দল হিসেবে শেষ বত্রিশে খেলবে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে সান ফ্রান্সিসকোয় হবে ম্যাচটি।

শতভাগ সাফল্য যাদের
গ্রুপ পর্বে তিন ম্যাচের সবগুলো জিতে নকআউটে উঠেছে মাত্র চারটি দল—মেক্সিকো, আর্জেন্টিনা, ফ্রান্স ও কলম্বিয়া।
'আই' গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স নিউইয়র্কে খেলবে সুইডেনের বিপক্ষে।
'জে' গ্রুপের শীর্ষ দল আর্জেন্টিনা মায়ামিতে মুখোমুখি হবে এবারের অন্যতম চমক কেইপ ভার্ডের।
ব্রাজিল-জাপান, ইংল্যান্ডের সামনে কঙ্গো
প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করলেও পরের দুই ম্যাচ জিতে 'সি' গ্রুপের শীর্ষে থেকে নকআউটে উঠেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। শেষ বত্রিশে তাদের প্রতিপক্ষ অপরাজিত থেকে 'এফ' গ্রুপের রানার্সআপ হওয়া জাপান।
'এল' গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড খেলবে ডিআর কঙ্গোর বিপক্ষে।

গ্রুপ চ্যাম্পিয়ন
মেক্সিকো, সুইজারল্যান্ড, ব্রাজিল, যুক্তরাষ্ট্র, জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম, স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা, কলম্বিয়া ও ইংল্যান্ড।

গ্রুপ রানার্সআপ
দক্ষিণ আফ্রিকা, কানাডা, মরক্কো, অস্ট্রেলিয়া, আইভরি কোস্ট, জাপান, মিশর, কেইপ ভার্ড, নরওয়ে, অস্ট্রিয়া, পর্তুগাল ও ক্রোয়েশিয়া।

সেরা আট তৃতীয় দল
ডিআর কঙ্গো, সুইডেন, ঘানা, একুয়েডর, বসনিয়া ও হার্জেগোভিনা, প্যারাগুয়ে, সেনেগাল ও আলজেরিয়া।

শেষ বত্রিশের সূচি
জার্মানি বনাম প্যারাগুয়ে
ফ্রান্স বনাম সুইডেন
দক্ষিণ আফ্রিকা বনাম কানাডা
নেদারল্যান্ডস বনাম মরক্কো
পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া
স্পেন বনাম অস্ট্রিয়া
যুক্তরাষ্ট্র বনাম বসনিয়া ও হার্জেগোভিনা
বেলজিয়াম বনাম সেনেগাল
ব্রাজিল বনাম জাপান
আইভরি কোস্ট বনাম নরওয়ে
মেক্সিকো বনাম একুয়েডর
ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গো
আর্জেন্টিনা বনাম কেইপ ভার্ড
অস্ট্রেলিয়া বনাম মিশর
সুইজারল্যান্ড বনাম আলজেরিয়া
কলম্বিয়া বনাম ঘানা

এবারের বিশ্বকাপের সম্প্রসারিত ফরম্যাটে নকআউট পর্বে প্রতিটি ম্যাচই হয়ে উঠছে বাঁচা-মরার লড়াই। ফেবারিটদের পাশাপাশি চমক জাগানো দলগুলোর সামনে রয়েছে নিজেদের সামর্থ্য প্রমাণের বড় মঞ্চ। এখন দেখার বিষয়, শেষ বত্রিশের এই লড়াই শেষে কারা জায়গা করে নেয় শেষ ষোলোতে।

ঠিকানা/এসআর

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz