শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন চান ৬৭ নারী • তাজমিন হত্যা : হোটেলকর্মী রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা • ভারতের সঙ্গে সংলাপে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ • ইংল্যান্ড নারী জাতীয় কাবাডি দলের অধিনায়ক হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা • ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬৬২০ যাত্রী • অভিজিৎ দীপকের পর নেহা বোরাও আটক • কোনো সম্প্রদায়কে ভোটব্যাংক হিসেবে বিবেচনা করা উচিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী • সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য : প্রধানমন্ত্রী • রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালাতে অতিরিক্ত ৭  হাজার কোটি ইউরো চান জেলেনস্কি • ফের আটক দিল্লিতে অভিজিৎ দীপকে

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​সঠিক ভাবনা

​সঠিক ভাবনা

বিজ্ঞাপন
ভাবনা মানুষে ঘুমাতে দেয় না
যার যত ভাব সেই তত পোড়ে,
কেউ পুড়ে ছাই কেউ হয় খাঁটি
ভেসে যায় লোকে ভাবনার তোড়ে।

জন্ম থেকেই মৃত্যু অবধি
নানা ভাবনায় ডুবে থাকে সবে,
ভাবনার জ্বরে হয়ও কাতর
ভাবনাবিহীন নেই কেহ ভবে।

ভাবনাটি যার হয় যত বেশি
যন্ত্রণা তারে পোড়ায়ও তত,
ভাব সমুদ্রে ডুব দিয়ে কেউ
তুলে আনে মণি-মুক্তো যত।

ভাবে কারো হয় জ্ঞান ও সমাধি
মনের আলোতে তার ছবি দেখে,
ভাবের ঘোরেতে লিখে যায় কবি
দূর আগামীর ছবি যায় এঁকে।

সঠিক ভাবনা সঠিক চিন্তা
মানুষকে আনে প্রদীপের নিচে,
ভাবের মানুষ জগৎকে মাপে
অশুভ ভাবনা ঠেলে দেয় পিছে।

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz