শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• ৭১ বছর পর আইএমএফ ও বিশ্বব্যাংকের নেতৃত্বে পাকিস্তান • রিমান্ড শেষে কারাগারে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান • সাভারে ইতালি প্রবাসী নিখোঁজ, দুই দিনেও মেলেনি খোঁজ • মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন চান ৬৭ নারী • তাজমিন হত্যা : হোটেলকর্মী রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা • ভারতের সঙ্গে সংলাপে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ • ইংল্যান্ড নারী জাতীয় কাবাডি দলের অধিনায়ক হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা • ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬৬২০ যাত্রী • অভিজিৎ দীপকের পর নেহা বোরাও আটক • কোনো সম্প্রদায়কে ভোটব্যাংক হিসেবে বিবেচনা করা উচিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​সঠিক ভাবনা

​সঠিক ভাবনা

বিজ্ঞাপন
ভাবনা মানুষে ঘুমাতে দেয় না
যার যত ভাব সেই তত পোড়ে,
কেউ পুড়ে ছাই কেউ হয় খাঁটি
ভেসে যায় লোকে ভাবনার তোড়ে।

জন্ম থেকেই মৃত্যু অবধি
নানা ভাবনায় ডুবে থাকে সবে,
ভাবনার জ্বরে হয়ও কাতর
ভাবনাবিহীন নেই কেহ ভবে।

ভাবনাটি যার হয় যত বেশি
যন্ত্রণা তারে পোড়ায়ও তত,
ভাব সমুদ্রে ডুব দিয়ে কেউ
তুলে আনে মণি-মুক্তো যত।

ভাবে কারো হয় জ্ঞান ও সমাধি
মনের আলোতে তার ছবি দেখে,
ভাবের ঘোরেতে লিখে যায় কবি
দূর আগামীর ছবি যায় এঁকে।

সঠিক ভাবনা সঠিক চিন্তা
মানুষকে আনে প্রদীপের নিচে,
ভাবের মানুষ জগৎকে মাপে
অশুভ ভাবনা ঠেলে দেয় পিছে।

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz