বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে কোনো মতপার্থক্য নেই : জেডি ভ্যান্স

ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে কোনো মতপার্থক্য নেই : জেডি ভ্যান্স

বিজ্ঞাপন
ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনো ধরনের মতপার্থক্য বা দূরত্ব নেই বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। খবর আলজাজিরার। 
সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের পেছনে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্সে (সাবেক টুইটার) পোস্ট দিয়েছিলেন ভ্যান্স। চলতি মাসের শুরুতে দেওয়া ওই পোস্টের জেরে ট্রাম্পের সঙ্গে তার কোনো টানাপড়েন চলছে কি না— সাক্ষাৎকারে এমন প্রশ্নের জবাবে ভ্যান্স বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও তার অবস্থানের মধ্যে ‘কোনো ব্যবধান নেই’।

এর আগে গত শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, তিনি ভ্যান্সকে বলেছেন যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্রয়োজন নেই। এর পরিবর্তে ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত শহরগুলোতে থাকা কথিত দুর্নীতির দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি।

সাক্ষাৎকারে ইরান যুদ্ধের প্রভাব নিয়ে কথা বলতে গিয়ে ভ্যান্স স্বীকার করেন, এই সংঘাতের কারণে রাজনৈতিক মূল্য দিতে হয়েছে। তিনি বলেন, এর একটি রাজনৈতিক মূল্য ছিল— গ্যাসের উচ্চমূল্য এবং জ্বালানির দাম বৃদ্ধি।

তবে জ্বালানির দাম বাড়ার পেছনে কেবল মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিকেই এককভাবে দায়ী করতে নারাজ মার্কিন ভাইস প্রেসিডেন্ট। তিনি যোগ করেন, জ্বালানির উচ্চমূল্য কেবল মধ্যপ্রাচ্যে যা ঘটছে তার ফল নয়; বরং কয়েক দশক ধরে আমেরিকার জ্বালানি অবকাঠামোতে পর্যাপ্ত বিনিয়োগ না করারও ফলাফল এটি।

ঠিকানা/এসআর
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz