বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন

নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
নারায়ণগঞ্জের ফতুল্লার জামতলা এলাকায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বুধবার (১৮ নভেম্বর) রাতে লকডাউন ইস্যুকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে বিক্ষুব্ধরা শামীম ওসমানের জামতলার বাড়িতে জড়ো হয়ে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, ‘জামতলায় সাবেক এমপি শামীম ওসমানের বাড়িতে আগুন দেওয়ার বিষয়টি আমরা জেনেছি। খবর পাওয়ার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং সার্বিক ব্যবস্থা গ্রহণের জন্য ঘটনাস্থলে আমাদের পুলিশের ফোর্স পাঠানো হয়েছে।’

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz