বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। 

​স্থানীয় সূত্রে জানা যায়, আজ রাতে নাশকতার অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তারের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। পরবর্তীতে তারা মাইকিং করে সংঘবদ্ধ হয়ে টুঙ্গিপাড়া থানায় অতর্কিত হামলা চালায়।

​এ সময় হামলাকারীরা থানায় ব্যাপক ভাঙচুর চালায় এবং থানা ভবন ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পদক্ষেপ নিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে থানায় ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় দুজন গুলিবিদ্ধ এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনার পর থানা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং সেখানে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

এ ছাড়া গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানির বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ চালিয়েছে দুর্বৃত্তরা।

এ বিষয়ে কথা বলতে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরানুল করিমের সঙ্গে যোগাযোগ করতে মোবাইল ফোনে কল করা হলে তা তাৎক্ষণিক রিসিভ করা হয়নি।

ঠিকানা/এএস
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz