বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

এবার গোপালগঞ্জে এমপি বাবরের অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ

এবার গোপালগঞ্জে এমপি বাবরের অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
গোপালগঞ্জ-২ আসনের বিএনপির সংসদ সদস্য ডা. কে. এম. বাবরের অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় অফিসের মালামাল বাইরে এনে আগুন দেওয়া হয়।

বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে শহরের থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ডা. কে. এম. বাবর গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং কেন্দ্রীয় জাসাস নেতা।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী স্লোগান দিয়ে তার অফিসের আসবাবপত্র বের করে ভাঙচুর করেন এবং পরে আগুন ধরিয়ে দেন। আরাফ ক্লিনিকের নিচতলায় এমপি ডা. কে. এম. বাবরের ব্যক্তিগত কার্যালয় ছিল। এ ঘটনার পর ক্লিনিকের রোগীরা অন্যত্র চলে যান।

এ ছাড়া কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়ন জামায়াতের সভাপতি মাহাবুবুর রহমানের ওষুধের দোকান ভাঙচুর করা হয়েছে। একই উপজেলার রাতইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমাদাদুল হকের বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া থানায় সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনার পর থেকেই জেলার বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই দিন বিকেলে টুঙ্গিপাড়ার একটি খেলার মাঠ থেকে কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মুক্তির দাবিতে সন্ধ্যায় আওয়ামী লীগ ও কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় লোকজন থানার সামনে জড়ো হন। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে বিক্ষুব্ধ লোকজন থানার ভেতরে প্রবেশ করে আগুন ধরিয়ে দেন। থানার বাইরে থাকা পুলিশের চারটি গাড়িও পুড়িয়ে দেওয়া হয়। এরপর সহিংসতা টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz